ডেঙ্গুতে মৃত্যু যুবকের, দিশেহারা পরিবার

আগরতলা, ১৯ আগস্ট  : ডেঙ্গু কেঁড়ে নিল তরতাজা যুবকের প্রাণ। ওই যুবকের অকাল প্রয়াণে শোকাহত পরিজনরা কান্নায় ভেঙ্গে পড়েছেন। বিশ্রামগঞ্জ বড় পঞ্চায়েতের মধ্যপাড়ার বাসিন্দা ধনুরঞ্জন বিশ্বাসের ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুতে তাঁর পরিবার দিশেহারা হয়ে পড়েছে।

মৃতের প্রতিবেশীর বক্তব্য, ধনুরঞ্জন গত ৩/৪দিন যাবত জ্বরে ভুগছিলেন। তার শারীরিক অবস্থা ক্রমশ অবনতি হওয়ায় পরিবারের সদস্যরা তাঁকে বিশ্রামগঞ্জ হাসপাতালে ভর্তি করেছে। সেখানে চিকিৎসকরা তাঁর অবস্থা আশঙ্কাজনক দেখে তাঁকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করেছিলেন। আজ সোমবার সকালে জিবি হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। মৃতের ১০ বছরের পুত্র সন্তান রয়েছে। স্বামীর মৃত্যুতে তাঁর স্ত্রী দিশেহারা হয়ে পড়েছেন।