লোকায়ুক্ত হিসেবে ড. বিভাসকান্তি কিলিকদারের শপথ গ্রহণ

আগরতলা, ১৬ আগষ্ট, ২০২৪ রাজ্যের নতুন লোকায়ুক্ত হিসেবে আজ শপথ নেন ড. বিভাস কান্তি কিলিকদার৷ রাজভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু৷ শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমী প্রফেসর (ডা.) মানিক সাহা, মুখ্যসচিব জে কে সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, নবনিযুক্ত লোকায়ুক্তের পরিবারের সদস্য সদস্যাগণ সহ বিভিন্ন দপ্তরের সচিব ও অধিকর্তাগণ৷