করিমগঞ্জ (অসম), ১৪ আগষ্ট (হি.স.) : ৩৭ নম্বর জাতীয় সড়ক থেকে ভাঙ্গা রেলওয়ে ক্রসিং লাইন পর্যন্ত ভাঙ্গা রেলওয়ে স্টেশন অ্যাপ্রোচ রোডে সব ধরণের ভারী যান ও সর্বমোট ১০টন ওজনের ট্রিপার চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পূর্ত বিভাগের করিমগঞ্জ নর্থ ও করিমগঞ্জ সাউথ টেরিটরিয়াল রোড ডিভিশনের নির্বাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তি যোগে জানিয়েছেন, ওই সড়কের আরও ক্ষতি রোধে পুণরাদেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে বলবৎ করা হয়েছে ।
2024-08-14

