অনুপ্রবেশের চেষ্টা বানচাল, পঞ্জাব সীমান্তে বিএসএফ-এর গুলিতে মৃত্যু অনুপ্রবেশকারীর

অমৃতসর, ১৩ আগস্ট (হি.স.): ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা বানচাল করলো সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পঞ্জাব সীমান্তে বিএসএফ-এর গুলিতে মৃত্যু হল এক পাক অনুপ্রবেশকারীর। মঙ্গলবার সকালে বিএসএফ জানিয়েছে, সোমবার মধ্যরাতে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করছিল এক পাক অনুপ্রবেশকারী।সতর্ক বিএসএফ জওয়ানরা সীমান্তের কাছে সন্দেহজনক গতিবিধি দেখতে পাওয়া মাত্রই গুলি চালান। পঞ্জাবের তরণ তারন জেলার ডাল গ্রাম সংলগ্ন এলাকার ঘটনা। বিএসএফ-এর গুলিতে মৃত্যু হয়েছে ওই পাক অনুপ্রবেশকারীর। পরে ওই এলাকায় বিএসএফ-এর পক্ষ থেকে অভিযান চালানো হয়।