দুই যুবককে আটকের অভিযোগে পশ্চিম থানা ঘেরাও করল পরিজন ও এলাকাবাসী

আগরতলা, ১২ আগস্ট: গতকাল রাতে গোলচক্কর এলাকার দুই যুবককে আটক করে বটতলা থানার পুলিশ। আজ অভিযুক্তকে ছাড়িয়ে নিতে পশ্চিম থানা ঘেরাও করল তাদের পরিজন ও এলাকাবাসী। 

জানা গিয়েছে, কোন এক মামলায় আগরতলা বর্ডার গোলচক্কর এলাকার ঝুটন মিয়া ও শিপন মিয়াকে বটতলা থানার পুলিশ আটক করে। সেখান থাকা থেকে তাদের এনসিসি থানায় নিয়ে যাওয়া হয়। 

তাদের অভিযোগ, বর্ডার গোলচক্কর এলাকায় কোন একটি মামলায় গতকাল রাত্রে ঝুটন মিয়া ও শিপন মিয়ার খুঁজে পুলিশ গিয়েছিল। এখানে তাদের না পেয়ে বটতলা থানায় আজকে দেখা করার কথা বলে আসে পুলিশ। কিন্তু থানায় যেতেই তাদেরকে আটক করা হয়েছে। এরই প্রতিবাদে পশ্চিম থানায় সামনে বিক্ষোভ প্রদর্শন করেন এলাকাবাসী।

তাদের দাবি, এই দুজন কোন ধরনের মামলায় জড়িত থাকতে পারে না অবিলম্বে তাদের ছাড়তে হবে না হলে বিক্ষোভ চলবে।