আগরতলা, ৯ আগস্ট : বাংলাদেশে হিন্দু (সংখ্যালঘু) নির্যাতনের শিকার হচ্ছেন। পাশাপাশি, হিন্দুদের দেবদেবী সহ ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙ্গচুর করা হচ্ছে। এরই প্রতিবাদে প্রেস ক্লাবের সম্মুখ স্থলে বিক্ষোভে মিলিত হয়েছে শ্রেষ্ঠ ভূবন সামাজিক সংস্থা। সংস্থার দাবি, অবিলম্বে সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ করা হোক।
বাংলাদেশের দীর্ঘ সময় ধরে অরাজকতা চলছে। হিন্দু (সংখ্যালঘু) নির্যাতনের শিকার হচ্ছেন। পাশাপাশি, হিন্দুদের দেবদেবী সহ ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙ্গচুর করা হচ্ছে। জাতীয় সঙ্গীতের প্রনেতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকেও বর্বররা অপমান করতে ছাড়েনি। তাই এরই প্রতিবাদে সোচ্চার হয়েছে শ্রেষ্ঠ ভূবন সংস্থা। সংস্থা তরফ থেকে ভারত সরকার ও রাজ্য সরকারের কাছে অতিসত্ত্বর এই বর্বরোচিত ঘটনাক্রমের জন্য পদক্ষেপ গ্রহন করার দাবি জানিয়েছে।

