নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট: বাংলাদেশে হিন্দু সমাজের উপর আক্রমণের ঘটনার প্রতিবাদে বাংলাদেশী পণ্য বর্জন করার ডাক দিল রাজ্যের নাগরিক সমাজের একাংশ। শুক্রবার আগরতলা যোগেন্দ্রনগর রেলস্টেশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন কয়েকজন নাগরিক।
বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর সেখানে ভয়ানক অরাজকতার পরিবেশ তৈরি হয়। এই পরিস্থিতিতে সেখানে হাসিনার আওয়ামী লীগ রাজনৈতিক দলের নেতাকর্মীদের বাড়িঘর সহ সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা সংগঠিত হচ্ছে।একাংশ ক্ষেত্রে হিন্দুদের ধর্মীয় স্থান আক্রান্ত হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে বাড়িঘর আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এসব ঘটনার প্রতিবাদের সোচ্চার হয়েছেন আগরতলার নাগরিক সমাজের একাংশ। বাংলাদেশ হিন্দুদের উপর অত্যাচার বন্ধে দাবি জানানোর পাশাপাশি বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধ না হওয়া পর্যন্ত বাংলাদেশী বিভিন্ন পণ্য বর্জনের ডাক দিয়েছেন প্রতিবাদী নাগরিকরা।
2024-08-09
