নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট:
রাজধানীর ফ্লাওয়ার্স ক্লাব এবছর দর্শকদের মনোরঞ্জনের লক্ষ্যে ‘এক টুকরো অযোধ্যা’ এই থিমকে সামনে রেখে মন্ডপ তৈরীর উদ্যোগ গ্রহণ করেছে। এবছর তাদের পুজোর বাজেট ৬৫ লক্ষ টাকা।
এক টুকরো অযোধ্যা, এই থিমকে সামনে রেখে এবছর দুর্গাপূজা মন্ডপ তৈরি করবে রাজধানী আগরতলা শহরের অন্যতম বনদী ক্লাব ফ্লাওয়ার্স ক্লাব। বাজেট ধরা হয়েছে ৬৫ লক্ষ টাকা। অযোধ্যার বিভিন্ন চিত্র লাইট অ্যান্ড সাউন্ড এর মাধ্যমে তুলে ধরা হবে তাদের পূজো মন্ডপে।
মন্ডপ তৈরি করবেন নবদ্বীপের সাধক ডেকোরেটর। প্রতিমা তৈরি করবেন নবদ্বীপের নাড়ু গোপাল দাস। আলোক সজ্জায় থাকবে পশ্চিমবঙ্গের চন্দননগরের শিল্পীরা। আজ খুঁটি পূজার মাধ্যমে তারা তাদের প্যান্ডেলের কাজ শুরু হয়।

