কাঠমাণ্ডু, ৭ আগস্ট (হি.স.): নেপালের নুওয়াকোট জেলায় ভেঙে পড়লো একটি এয়ার ডাইনেস্টি হেলিকপ্টার। বুধবার দুপুরের পর নুওয়াকোটের শিবপুরী এলাকায় ভেঙে পরে এয়ার ডাইনেস্টি হেলিকপ্টারটি। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সূত্র জানিয়েছে, হেলিকপ্টারটি কাঠমাণ্ডু থেকে রওনা হয়েছিল এবং স্যাফ্রুবেনসি যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটেছে।হেলিকপ্টারে মোট ৫ জন ছিলেন, তাঁদের মধ্যে ৪ জন চিনা নাগরিক, তাঁরা রাসুয়ার উদ্দেশে যাচ্ছিলেন। হেলিকপ্টারটি সিনিয়র ক্যাপ্টেন অরুণ মাল্লা ওড়াচ্ছিলেন। টেকঅফের মাত্র ৩ মিনিট পর হেলিকপ্টারটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
2024-08-07

