আগরতলা, ৫ আগস্ট: কাঞ্চনপুরে ৪৮ ঘণ্টার জন্য অনশনে বসল আত্মসমর্পণকারী জঙ্গি সংগঠন। ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে তারা অনশনে বসেছে। অবিলম্বে তাদের দাবি পূরণ করা না হলে বৃহত্তর আন্দোলনে গড়ে তোলা হবে বলে হুশিয়ারী দিয়েছেন সংগঠনের কর্মীরা।
সংগঠনের এক কর্মী জানিয়েছেন, গত ২০১৮ সাল থেকে রাজ্য সরকারের নিকট তাদের দাবি জানিয়ে আসছেন। কিন্তু এখনো পর্যন্ত দাবি পূরণের কোনো উদ্যোগ গ্রহণ করেন নি। তাই আজ থেকে কাঞ্চনপুরে ৪৮ ঘণ্টার জন্য অনশনে বসল আত্মসমর্পণকারী জঙ্গি সংগঠন।
দাবিগুলি হল, অবিলম্বে প্রত্যাবর্তনকারীদের বিচারাধীন মামলা প্রত্যাহার করা, পুর্নবাসনের প্যাকেজ দেওয়া, জমির সীমানা নির্ধারণ করা সহ পাঁচ দফা দাবি জানিয়েছে।

