নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৩০ জুলাই:
মঙ্গলবার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এক প্রতিনিধি দল বাগবাসা থানায় দ্বারস্থ হয়। এই প্রতিনিধি দলের দাবি হচ্ছে আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টির যেসব ফ্ল্যাগ ফেস্টুন বসানো হয়েছে রাতের অন্ধকারে সিপিআইএম এবং কংগ্রেস দলের কিছু দুষ্কৃতিরা ভারতীয় জনতা পার্টি প্রচার সজ্জা নষ্ট করে করে দিচ্ছে।
সারাদিন উৎসাহ সহকারে ভারতীয় জনতা পার্টির কর্মীরা তাদের প্রচার অভিযান এবং ফ্লাগ ফেস্টুন দিয়ে বাকবাসা গঙ্গানগর এলাকাকে সাজানোর চেষ্টা করে যায়। যখন ভারতীয় জনতা পার্টির উৎসাহী সদস্যরা রাতে নিজ নিজ বাড়িতে আশ্রয় নেয় তখন বিরোধী দলের দুষ্কৃতীরা তাদের প্রচারসজ্জা নষ্ট করার প্রয়াস চালায়।
তাই তাদের উদ্দেশ্যে ভারতীয় জনতা পার্টির সদস্যরা জেলা পরিষদের মনোনীত প্রার্থী জয়জিৎ শর্মার নেতৃত্বে এলাকার পঞ্চায়েত সমিতির প্রার্থী এবং গ্রাম পঞ্চায়েতের প্রার্থীদের নিয়ে বাগবাসা থানায় একটি ডেপুটেশন প্রদান করেন।
ডেপুটেশন প্রদান করে জয়জিত শর্মা বলেন যদি বিরোধী দলের সদস্যদের এত বড় ক্ষমতা থাকে তাহলে তারা দিনের আলোতে ভারতীয় জনতা পার্টি প্রচারসজ্জা নষ্ট করুক। নির্বাচনের বাক্সে লড়াই করুক বিরোধীরা। এভাবেই বিরোধীদের তোপ দাগলেন তিনি।



















