News Flash

Image

এলাকাবাসীর হাতে আটক তিন নেশা কারবারি

আগরতলা, ২৯ জুলাই: এলাকাবাসীর হাতে আটক তিন নেশা কারবারি। ওই তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পর্রবতী সময়ে এলাকাবাসী তাদেরকে পুলিশের হাতে তুলে দিয়েছেন।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই চাকমাঘাট এলাকায় নিজের নেশার সাম্রাজ্য বিস্তার করে মরণ নেশা ড্রাগসের ব্যবসা চালাচ্ছিলেন কুখ্যাত গনি মিয়া। অতীতেও পুলিশ বহুবার অভিযান চালিয়ে মরণ নেশা ড্রাগস সহ এই তাকে জালে তুলেছিল। আজ এলাকায় মরণ নেশা ড্রাগসের এই রমরমা ব্যবসা প্রত্যক্ষ করেন তারা। তাই এলাকাবাসীর সঙ্ঘবদ্ধ ভাবে ড্রাগস কারবারি গনি মিয়ার বাড়িতে অভিযান চালিয়েছেন। তাকে আটক করে এলাকার লোকজন উত্তম মাধ্যম দিয়ে তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে তুলে দিয়েছেন। তার সাথে নেশার সঙ্গে জড়িত আরো তিন যুবককেও আটক করে এলাকার লোকজন।

এবিষয়ে তেলিয়ামুড়া থানার ওসি রাজিব দেবনাথ জানিয়েছেন, এই খবর পাওয়া মাত্রই তৎক্ষণাৎ তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়েছে। পুলিশ গনি মিয়া সহ হিরো দেববর্মা, বয়ার দেববর্মা, ইসুহা মারাক নামের ওই তিন ড্রাগসের নেশার সঙ্গে জড়িত যুবকদের কেও আটক করে তেলিয়ামুড়া থানায় নিয়ে গিয়েছে। 

তিনি আরো জানিয়েছেন, পূর্বে তেলিয়ামুড়া মহকুমার এক জনজাতি যুবতীকে গণধর্ষণ করার অভিযোগে দায়েরকৃত ধর্ষণ মামলায়ও অভিযুক্ত ছিলেন এই কুখ্যাত ড্রাগস কারবারি গনি মিয়া।

Releated Posts

এডিসি নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে, জিরানিয়ায় দলবদল, প্রচারে মেয়র

আগরতলা, ৫ এপ্রিল: ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) নির্বাচনকে ঘিরে রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে।…

ByByReshmi Debnath Apr 5, 2026

নির্বাচন সামনে, নিরাপত্তা খতিয়ে দেখতে উত্তর ত্রিপুরায় ডিজিপি অনুরাগ ধনকর

ধর্মনগর, ৫ এপ্রিল: আসন্ন এডিসি নির্বাচন ও ধর্মনগর বিধানসভা উপনির্বাচনকে সামনে রেখে রাজ্যজুড়ে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। নির্বাচনের আগেই…

ByByReshmi Debnath Apr 5, 2026

খোয়াইয়ে ফের বিদ্যালয়ে চুরির ঘটনায় চাঞ্চল্য

আগরতলা, ৫ এপ্রিল: খোয়াইয়ে আবারও রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় গণকি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে চোরের দল…

ByByReshmi Debnath Apr 5, 2026

এডিসি নির্বাচনের সংকল্পপত্র শুধুমাত্র প্রতিশ্রুতির জন্যে নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আবেগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৫ এপ্রিল: এডিসি নির্বাচনের জন্য কোনো কেন্দ্রীয় দল সংকল্প পত্র প্রকাশ করে ইতিহাস রচনা করল। এই সংকল্প…

ByByReshmi Debnath Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top