নয়াদিল্লি, ২৩ জুলাই (হি.স.): কেন্দ্রীয় বাজেটের ভূয়সী প্রশংসা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। বাজেটের প্রশংসা করে তিনি মন্তব্য করেছেন, দূরদৃষ্টি বাজেট দেশের উন্নয়নের গতিতে ইন্ধন যোগাবে। অমিত শাহ এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, “বাজেট ২০২৪-২৫ শুধুমাত্র প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন এনডিএ সরকারের অধীনে ভারতের নতুন উদ্দেশ্য, আশা প্রদান করে না, বরং শক্তিশালী করে।”অমিত শাহ এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, “ভারতের যুবসমাজ, নারী শক্তি এবং কৃষকদের শক্তিকে কাজে লাগিয়ে, বাজেট কর্মসংস্থান ও সুযোগের একটি নতুন যুগের সূচনা করে একটি উন্নত দেশ হিসাবে আবির্ভূত হওয়ার পথে দেশের গতিকে ত্বরান্বিত করে।” কেন্দ্রীয় বাজেটকে জনমুখী ও উন্নয়নমুখী আখ্যা দিয়েছেন তিনি।
2024-07-23

