News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দলীয় কার্যালয়ে বাদল শীলকে শেষ শ্রদ্ধা জানালেন বাম নেতৃত্বরাত্রিপুরা রাজ্যে গণতন্ত্রকে ধারাবাহিকভাবে হত্যা করা হচ্ছে, বললেন বিরোধী দলনেতা
Image

দলীয় কার্যালয়ে বাদল শীলকে শেষ শ্রদ্ধা জানালেন বাম নেতৃত্বরাত্রিপুরা রাজ্যে গণতন্ত্রকে ধারাবাহিকভাবে হত্যা করা হচ্ছে, বললেন বিরোধী দলনেতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই: পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বামফ্রন্টের হয়ে বিলোনিয়া থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন বাদল শীল। এই অপরাধে কিছু দুষ্কৃতিকারী উনাকে শারীরিকভাবে আঘাত করে। জিবি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় গতকালকে ওনার মৃত্যু হয়। আজ সকালে উনার মরদেহ সিপিআইএম সদর দপ্তরে নিয়ে আসা হয়। সেখানে ওনার মরদেহ দলীয় পতাকা দিয়ে ঢেকে দেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, বামফ্রন্ট আহবায়ক নারায়ণ কর।

পরবর্তীতে উনার প্রতি প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার থেকে শুরু করে সকল নেতৃত্ব শ্রদ্ধার্ঘ নিবেদন করেন। সেখান থেকে মিছিল করে নাগেরজলা পর্যন্ত উনার মরদেহ নিয়ে আসা হয়। তারপর বিলোনিয়ার উদ্দেশ্যে উনার দেহ নিয়ে রওনা দেন পার্টি কর্মীসহ পরিবারের লোকেরা।

এই মৃত্যু নিয়ে বলতে গিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী বলেন, ত্রিপুরা রাজ্যে গণতন্ত্রের ধারাবাহিক মৃত্যু হচ্ছে। বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে যে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে এটা তারই প্রতিফলন। পাশাপাশি উনি বিজেপি সরকারকে লক্ষ্য করে বলেন যে দল দেড় মাস আগে ৮০ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেছে তারা পঞ্চায়েত নির্বাচনে জনগণের মুখোমুখি হতে ভয় পাচ্ছে।

Releated Posts

ত্রিপুরায় প্রস্তাবিত হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অগ্রগতি খতিয়ে দেখলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন: ত্রিপুরায় প্রস্তাবিত নতুন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের পরিকাঠামো ও সামগ্রিক অগ্রগতি খতিয়ে দেখতে গত…

ByByReshmi Debnath Jul 1, 2026

তপশিলি জাতি কল্যাণ প্রকল্প বাস্তবায়নে রাজ্যের সেরা গোমতী জেলা

উদয়পুর, ৩০ জুন: ত্রিপুরা সরকারের তপশিলি জাতি (এসসি) কল্যাণ দপ্তরের আওতাধীন বিভিন্ন প্রকল্পের সফল বাস্তবায়ন ও কার্যকর তদারকির…

ByByReshmi Debnath Jul 1, 2026

বিশ্রামগঞ্জ বাজারে জাতীয় সড়ক সংলগ্ন অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের কড়া পদক্ষেপ, ৫ দিনের সময়সীমা, নোটিশ পেলেন ৬৭ ব্যবসায়ী

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,৩০ জুন: মঙ্গলবার দুপুরে বিশ্রামগঞ্জ বাজার এলাকায় জেলা প্রশাসন ও বিশালগড় মহকুমা প্রশাসনের যৌথ পরিদর্শনকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jul 1, 2026

পানীয় জলের দাবিতে ইচাই লালছড়ায় পথ অবরোধ, আন্দোলনকারীদের ভয় দেখানোর অভিযোগ

ধর্মনগর, ৩০ জুন: দীর্ঘদিনের পানীয় জলের সংকটের প্রতিবাদে উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার ইচাই লালছড়া গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Jun 30, 2026
Scroll to Top