News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চা বাগান ধ্বংস এবং জবরদখলের বিরুদ্ধে মাঠে নেমেছে বামপন্থী শ্রমিক সংগঠন 
Image

চা বাগান ধ্বংস এবং জবরদখলের বিরুদ্ধে মাঠে নেমেছে বামপন্থী শ্রমিক সংগঠন 

আগরতলা, ১ জুলাই: রাজ্য সরকারের প্রত্যক্ষ মদতে বেআইনিভাবে চা বাগান ধ্বংস করা এবং জায়গা জবরদখলের বিরুদ্ধে সোচ্চার হয়েছে সিআইটিইউ ও টি টি ডব্লু ইউ। আজ আগরতলার রাজপথে বামপন্থী শ্রমিক সংগঠনের তরফ থেকে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

সিআইটিইউ-র রাজ্য সভাপতি মানিক দে বলেন, ত্রিপুরার চা বাগানগুলি বিট্রিশ আমলে তৈরী করা হয়েছিল। তাছাড়া, কর্মসংস্থান তৈরীতে বাগিচা শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু রাজ্যে বিজেপি সরকার গঠন হওয়ার পর থেকে বাগিচা শিল্পের উপর আক্রমণ করা হচ্ছে। 

এদিন তিনি অভিযোগ করেন, আইন রয়েছে চা বাগানের জমি হস্তান্তর করা যাবে না। তারপর চা বাগান জায়গা লিখিতভাবে হস্তান্তর করা হয়েছে। রাতের আঁধারে বেআইনিভাবে চা বাগান ধ্বংস করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

Releated Posts

অবিরাম বর্ষণে বেহাল বামুটিয়া বিধানসভার রাস্তাঘাট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

বামুটিয়া, ১৯ জুন : টানা বর্ষণের জেরে বামুটিয়া বিধানসভার বিভিন্ন এলাকার রাস্তাঘাটের অবস্থা ক্রমশই বেহাল হয়ে উঠেছে। কামালঘাট,…

ByByReshmi Debnath Jun 18, 2026

টিটিএএডিসি শিক্ষা বিভাগের ইএম-এর কাছে ৬ দফা দাবিতে ডেপুটেশন টিএসইউ-এর

আগরতলা, ১৮ জুন: শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন সহ ৬ দফা দাবিতে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বার (ইএম) সি. কে.…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

পোয়াংবাড়ি ভিলেজে তিপরা মথা-বিজেপি কর্মীদের মধ্যে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

আগরতলা, ১৮ জুন : দক্ষিণ ত্রিপুরার করবুক মহকুমার অন্তর্গত পোয়াংবাড়ি এডিসি ভিলেজে বৃহস্পতিবার তিপরা মথা পার্টি ও বিজেপি…

ByByReshmi Debnath Jun 18, 2026

ওয়ার্ক অর্ডার বদলে রাস্তার মোড় ঘোরানোর অভিযোগ, প্রতিবাদে বিধায়ক-সহ এলাকাবাসী বামুটিয়ায়

আগরতলা, ১৮ জুন: বামুটিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বামুটিয়া ব্লকের পশ্চিম বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের রাঙ্গুটিয়া গ্রামের দক্ষিণ রাঙ্গুটিয়া এলাকায়…

ByByTaniya Chakraborty Jun 18, 2026
Scroll to Top