News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ‘ভরতনাট্যম’-এ জাতীয় স্তরের বৃত্তি পেলেন অদ্রিজা
Image

‘ভরতনাট্যম’-এ জাতীয় স্তরের বৃত্তি পেলেন অদ্রিজা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন: ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় অধীন সিসিআরটি আয়োজিত ২০২৪ সর্বভারতীয় স্তরের স্কলারশিপ পরীক্ষায় ‘ভরতনাট্যম’ – এ বৃত্তি পেলেন অদ্রিজা ভট্টাচার্য। রাজ্যের গর্ব অদ্রিজা, নৃত্য গুরু শ্রীমতী রূপা চৌধূরী র তত্বাবধানে সঙ্গম ডান্স একাডেমী থেকে ভরতনাট্যম এর তালিম গ্রহণ করেছে। অদ্রিজা নৃত্যের পাশাপাশি সংগীত চর্চা গুরু শ্রী অমর ঘোষ, আবৃত্তি গুরু শ্রী প্রনব সাহা ” দক্ষিণী” থেকে গ্রহণ করেছেন। নৃত্যে রাজ্যে ও রাজ্যের বাইরে নৃত্য পরিবেশন করেছেন।

অদ্রিজা ছোটবেলা থেকে নৃত্যের পাশাপাশি অভিনয় ও করেছেন। চলচ্চিত্রে অভিনয়ে তিনি প্রশংসার  পরিচয় দিয়েছেন।  অদ্রিজার বাবা শ্রী শুভ্রাংশু শেখর ভট্টাচার্য, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে এবং মাতা শ্রীমতী করবী চক্রবর্তী আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও জি বি পি হাসপাতাল এ কর্মরত। আদ্রিজা , হলিক্রস স্কুল, আগরতলার দশম শ্রেণির ছাত্রী। তার এই সাফল্যে আত্মীয়স্বজন,বন্ধুবান্ধব, সঙ্গম ডান্স একাডেমী ও হলিক্রস কর্তৃপক্ষ সহ ওর সকল শুভানুধ্যায়ী যুগপৎ আনন্দিত ও গর্বিত।

Releated Posts

তেলিয়ামুড়ায় দাম্পত্য কলহ ঘিরে চাঞ্চল্য, স্ত্রীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে পুলিশের দ্বারস্থ স্বামী

তেলিয়ামুড়া, ১৯ জুন : খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার গোলাবাড়ি এলাকায় এক দাম্পত্য বিরোধকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ হারালেন এক ব্যক্তি 

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৯ জুন : খোয়াই জেলার পূর্ব গনকি এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

পুলিশের অভিযানে ১১ কেজি গাঁজা উদ্ধার, তদন্তে নেমেছে মনুবাজার থানা

আগরতলা, ১৯ জুন : দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার অন্তর্গত সঞ্জয়পল্লী এলাকায় মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেল মনুবাজার থানার…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

হিমালয় অঞ্চলে জলসম্পদ সংরক্ষণে প্রযুক্তি ও জনসম্পৃক্ততার ওপর জোর, আঞ্চলিক কর্মশালায় অংশ নিলেন উত্তর ত্রিপুরার জেলা শাসক

আগরতলা, ১৯ জুন : হিমালয় অঞ্চলের ঝরনাভিত্তিক জলসম্পদ সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত আঞ্চলিক কর্মশালায় গুরুত্বপূর্ণ প্যানেল…

ByByReshmi Debnath Jun 19, 2026
Scroll to Top