আগরতলা, ১৪ জুন: প্রসাশনিক কারণ দেখিয়ে ত্রিপুরা বিধানসভা সচিবালয়ে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছে।
বিধানসভার সচিব এক বিবৃতিতে জারি করে জানিয়েছেন, ২০২২ সালে ২ ডিসেম্বর গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল। প্রসাশনিক কারণে এখন ওই নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হচ্ছে। তিনি আবদনকারীদের জমা দেওয়া ফ্রী ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন। আগামী ৬০ দিনের মধ্যে নিদিষ্ট ফরমেটে ফেরত দেওয়া হবে।

