News Flash

  • Home
  • দেশ
  • মাদককে নিজেদের উপার্জনের মাধ্যম বানিয়েছে এএপি : নরেন্দ্র মোদী
Image

মাদককে নিজেদের উপার্জনের মাধ্যম বানিয়েছে এএপি : নরেন্দ্র মোদী

হোশিয়ারপুর, ৩০ মে (হি.স.): পঞ্জাবের হোশিয়ারপুরের নির্বাচনী জনসভায় আম আদমি পার্টির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আবগারি দুর্নীতি নিয়ে খোঁচা দিয়ে মোদী বলেছেন, “এই লোকজন (এএপি) পঞ্জাবকে মাদকমুক্ত করার নামে ক্ষমতায় এসেছিল, কিন্তু তাঁরা মাদককেই নিজেদের উপার্জনের উপায় বানিয়েছে। দিল্লির আবগারি কেলেঙ্কারির কথা সারা বিশ্ব জানে। খনি মাফিয়ারাও এখানে তাণ্ডব চালাচ্ছে।”
মোদী আরও বলেছেন, “এই কট্টর দুর্নীতিগ্রস্ত ও ভয়ঙ্কর মিথ্যাবাদীরা পঞ্জাবকে গ্যাং ওয়ারে ফেলে দিয়েছে। এই লোকজন পঞ্জাবের শিল্প ও কৃষি দুটোই ধ্বংস করে দিয়েছে। এই কট্টর দুর্নীতিগ্রস্ত, ভয়ঙ্কর মিথ্যাবাদীরা নারী নিপীড়নেও এক নম্বরে পরিণত হচ্ছে।” কংগ্রেসের সমালোচনা করে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “কংগ্রেস দুর্নীতির জননী। ৬০ বছর ধরে কংগ্রেস দুর্নীতির অনেক ঘটনা ঘটিয়েছে। মনে হচ্ছে কংগ্রেস দুর্নীতিতে পিএইচডি করেছে।” মোদীর সংযোজন, “এখন আরেকটি দুর্নীতিগ্রস্ত দল (এএপি) কংগ্রেসে যোগ দিয়েছে। পঞ্জাবে তাঁরা মুখোমুখি লড়াইয়ের নাটক করছে, আর দিল্লিতে একসঙ্গে নির্বাচনে লড়ছে।” দুর্নীতিগ্রস্তদের জনগণ উচিত শিক্ষা দেবে বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী মোদী।

Releated Posts

এলপিজি নিয়ে ভুয়ো তথ্য রুখতে রাজ্যগুলিকে জনসংযোগ বাড়ানোর নির্দেশ কেন্দ্রের

নয়াদিল্লি, ৩ এপ্রিল : এলপিজি ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্যের প্রাপ্যতা নিয়ে ছড়িয়ে পড়া ভুয়ো তথ্য ও গুজব রুখতে…

ByBySandeep Biswas Apr 3, 2026

রান্নার গ্যাসের ব্যবহার কমাতে ইন্ডাকশন হিটার উৎপাদন বাড়ানোর পরিকল্পনা কেন্দ্রের

নয়াদিল্লি, ৩ এপ্রিল : রান্নার গ্যাসের উপর নির্ভরতা কমাতে দেশে ইন্ডাকশন হিটার ও বৈদ্যুতিক রান্নার সরঞ্জামের উৎপাদন বাড়ানোর…

ByBySandeep Biswas Apr 3, 2026

দীনদয়াল বন্দরে সংযোগ প্রকল্পের জন্য ১৩২.৫১ কোটি টাকা অনুমোদন করল সরকার

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস) : শুক্রবার সরকার গুজরাটের দীনদয়াল বন্দরে ১৩২.৫১ কোটি টাকা ব্যয়ে একটি ‘রোড ওভার ব্রিজ’…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

‘পরিচ্ছন্ন শক্তির পথে উল্টো রথ’: কর্ণাটকের ইভ নীতির তীব্র সমালোচনা করলেন প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি/বেঙ্গালুরু, ৩ এপ্রিল ((আইএএনএস): কেন্দ্রীয় নতুন ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রী প্রহ্লাদ জোশী কর্ণাটক সরকারের সাম্প্রতিক বৈদ্যুতিক যান (ইভ)…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top