News Flash

Image

জল নিষ্কাশনী ব্যবস্থা খতিয়ে দেখলেন মেয়র

আগরতলা, ২৭ মে: ঘূর্ণিঝড় ‘রেমাল’ এর প্রভাবে রাজ্যের দূর্যোগ মোকাবিলায় আগরতলা পুর নিগম সর্বোতভাবে প্রস্তুত রয়েছে। আজ জল নিষ্কাশনী ব্যবস্থা খতিয়ে দেখতে গিয়ে একথা বলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। 

প্রসঙ্গত, রাজ্যেও ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে অবিরাম বৃষ্টি হচ্ছে। আগরতলা শহরে বিভিন্ন জায়গায় জম জমে যাচ্ছে। জল নিষ্কাশনের জন্য ব্যবহৃত পাম্প গুলি ঠিকঠাকভাবে কাজ করছে কিনা তা খতিয়ে দেখলেন মেয়র দীপক মজুমদার সহ নিগমের কর্পোরেটর রত্না দত্ত।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র বলেন, প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে। সেই জল ঠিকমতো সরবরাহ হচ্ছে কিনা তা খতিয়ে দেখলেন তিনি।

তাঁর কথায়, প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলা করার জন্য পুর নিগম যথেষ্ট প্রস্তুত রয়েছে। মোকাবিলা করার জন্য পুর নিগমের উদ্যোগে অতিরিক্ত কর্মীও নিয়োগ করা হয়েছে। বিভিন্ন জলের পাম্প মেশিন চালু রয়েছে। কিন্তু বজ্রপাতের কারণে রাজ্যে বিদ্যুৎ সমস্যা দেখা দেই। তখন জলের পাম্প মেশিনগুলি বন্ধ থাকার কারণে জল নিষ্কাশনী ব্যবস্হায় সমস্যা দেখা দেয়। তাছাড়া, দূর্যোগ মোকাবিলা করার জন্য পুর নিগমের তরফ থেকে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণ করা হয়েছে ।

Releated Posts

লাল মথার মতো পার্টনারের দরকার নেই ভারতীয় জনতা পার্টির: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৫ এপ্রিল: এডিসিতে বিরোধী দলের ভূমিকায় রয়েছে ভারতীয় জনতা পার্টি। তাই সেখানে লাল মথার মতো পার্টনারের দরকার…

ByByReshmi Debnath Apr 5, 2026

পেকুয়ারজলা-জন্মেজয়নগর আসনে বিজেপি প্রার্থীর উপর হামলা

চড়িলাম, ৫ এপ্রিল: আসন্ন এডিসি নির্বাচনের প্রাক্কালে ত্রিপুরার পেকুয়ারজলা-জন্মেজয়নগর আসনে উত্তেজনা চরমে। রবিবার দুপুরে নবশান্তিগঞ্জ এলাকায় প্রচারে বেরিয়ে…

ByByReshmi Debnath Apr 5, 2026

নেতাজিনগর গুলিকাণ্ডে বড় সাফল্য, গোহাটি থেকে গ্রেপ্তার মাফিয়া নয়ন দেব

চড়িলাম, ৫ এপ্রিল: নেতাজিনগর ঠিকাদার বাড়িতে সংঘটিত চাঞ্চল্যকর গুলি কাণ্ডের তদন্তে বড় সাফল্য পেল পুলিশ। এই ঘটনায় জড়িত…

ByByReshmi Debnath Apr 5, 2026

জহরনগরে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৫ এপ্রিল: এতদিন জনজাতিদের অবহেলা করেছে মথা। বিভেদ সৃষ্টি করে মানুষকে আর ঠকানো যাবে না। এডিসিতে এবার…

ByByReshmi Debnath Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top