ত্রিপুরায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষিত, পাশের হার মাধ্যমিকে ৮৭.৫৪ শতাংশ এবং উচ্চ মাধ্যমিকে ৭৯.২৭ শতাংশ

আগরতলা, ২৪ মে : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষিত হয়েছে। তাতে, তাতে, মাধ্যমিকে ২৯৫৩৪ জন এবং উচ্চমাধ্যমিকে ২০০৯৫ জন উত্তীর্ণ হয়েছেন। শতাংশের হারে মাধ্যমিকে ৮৭.৫৪ শতাংশ এবং উচ্চ মাধ্যমিকে ৭৯.২৭ শতাংশ ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছেন। জেলাস্তরে ফলাফলে মাধ্যমিকে গোমতী জেলায় এবং উচ্চ মাধ্যমিকে সিপাহীজলা জেলায় পাশের হারে শীর্ষে রয়েছে।

আজ সাংবাদিক সম্মেলনে পর্ষদ সভাপতি ড. ধনঞ্জয় গণ চৌধুরী বলেন, এবছর মাধ্যমিকে ৩৩, ৭৩৯ জন পরীক্ষা দিয়েছে। তাঁদের মধ্যে ১৫৭৮২ জন ছাত্র এবং ১৭৯৫৭ জন ছাত্রী রয়েছে। সারা ত্রিপুরায় ১০৫৭ টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। তিনি জানান, আটটি জেলায় পাশের হারে মাধ্যমিকে গোমতী জেলা শীর্ষে রয়েছে। ৯২.৯৬ শতাংশ ছাত্রছাত্রী ওই জেলায় মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে। অন্যদিকে, ধলাই জেলায় সবচেয়ে কম ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছে। ওই জেলায় ৭৯.০৬ শতাংশ ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছে। সাথে তিনি যোগ করেন, মাধ্যমিকে ১০৫৭ টি বিদ্যালয়ের মধ্যে ৩১০টি বিদ্যালয়ে ১০০ শতাংশ ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছে। তিনি আরও জানান, উচ্চ মাধ্যমিকে ২৫৩৫০ জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। তাদের মধ্যে ১২০১৫ জন ছাত্র এবং ১৩৩৫ জন ছাত্রী রয়েছে। সারা ত্রিপুরায় ৪০৯ টি বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছে। তিনি বলেন, জেলাস্তরে ফলাফলে সিপাহীজলা জেলা উচ্চমাধ্যমিকে শীর্ষে রয়েছে। ৮৪.২৫ শতাংশ ছাত্রছাত্রী ওই জেলায় উত্তীর্ণ হয়েছে। অন্যদিকে, ধলাই জেলায় সবচেয়ে কম ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছে। ওই জেলায় ৬৬.৬২ শতাংশ ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছে।

সাথে তিনি যোগ করেন, উচ্চ মাধ্যমিকে ৩৯টি বিদ্যালয়ে ১০০ শতাংশ ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছে।এদিন তিনি বলেন, উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে ২৯৩৭ জন, বাণিজ্য বিভাগে ৫১০ জন এবং কলা বিভাগে ১৬৫৫৮ জন ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছে। সাথে তিনি যোগ করেন, এবছর মাধ্যমিকে ৩২ জন এবং উচ্চমাধ্যমিকে ২৪ দিব্যাঙ্গন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছ। সাথে তিনি যোগ করেন, এবছর মাধ্যমিকে ১৫৯ জন দিব্যাঙ্গন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। এর মধ্যে ১১১জন পাশ করেছে এবং সংশোধনাগার থেকে ১ জন ছাত্র পরীক্ষা দিয়ে পাশ করেছে। সে খোয়াই জেলার আনন্দমার্গ স্কুলের ছাত্র। উচ্চমাধ্যমিকে ৯২ দিব্যাঙ্গন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে এর মধ্যে ৫৮জন পাশ করেছে।