আগরতলা, ২৪ মে: এয়ারপোর্ট থানার নাকের ডগায় দূর্গা বাড়ি শ্মশান কালীমন্দিরে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে গতকাল থেকে আয়োজিত ৩ দিন ব্যাপী দিবা রাত্রি জুয়ার আসর চলছে।গতকাল ২৩ তারিখ থেকে শুরু হয় এই জুয়ার আসার চলবে আগামীকাল ২৫ তারিখ পর্যন্ত।
সূত্র মারফত জানা গিয়েছে, বামুটিয়া মণ্ডলের স্থানীয় বুথ সভাপতি রতন গুস্বামির নেতৃত্বে চলছে এই জুয়ার আসর।টিনের ছাউনি পেতে প্রকাশ্যে। এই নিয়ে এয়ারপোর্ট থানার বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছেন একাংশ।বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে আয়োজিত এই মেলাকে কেন্দ্র করে নাকি বামুটিয়ার প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস ঘনিষ্ঠ রতন গোস্বমি বুথ সভাপতি এয়ারপোর্ট থানাকে হস্তক্ষেপ না করার জন্য নির্দেশ দিয়েছেন।স্থানীয় জনগনের দাবি, অতিসত্বর যেনো মোহনপুর মহকুমা প্রশাসন ব্যবস্থা গ্রহণ করে।

