News Flash

  • Home
  • দিনের খবর
  • পিওকে ভারতের ছিল, আছে এবং আমরা নিয়েই ছাড়ব : অমিত শাহ
Image

পিওকে ভারতের ছিল, আছে এবং আমরা নিয়েই ছাড়ব : অমিত শাহ

সিদ্ধার্থনগর, ২৩ মে (হি.স.): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে) ভারতের ছিল, আছে এবং আমরা নিয়েই ছাড়ব। বৃহস্পতিবার উত্তর প্রদেশের সিদ্ধার্থনগরের জনসভায় বললেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন সিদ্ধার্থনগরের নির্বাচনী জনসভায় অমিত শাহ বলেছেন, “কংগ্রেস নেতারা বলছেন পাকিস্তানকে সম্মান করুন, তাঁদের কাছে পরমাণু বোমা আছে। আরে রাহুল বাবা, আমরা বিজেপির লোকজন পরমাণু বোমাকে ভয় পাই না। পিওকে ভারতের ছিল, আছে এবং আমরা নিয়েই ছাড়ব।”

এবারের লোকসভা নির্বাচনে কংগ্রেস ৪০টি আসনও পাবে না বলে দাবি করেছেন অমিত শাহ। আক্রমণ করেছেন সমাজবাদী পার্টিকেও। অমিত শাহের কথায়, “৫ দফার ভোট শেষ হয়েছে। মোদীজি ৫ দফায় ৩১০টি আসন অতিক্রম করেছেন। যেখানে ইন্ডি জোট নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। এবার কংগ্রেস ৪০ আসন পেরোচ্ছে না ও অখিলেশ জি ৪টি আসনও পাবেন না।”

Releated Posts

প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়—পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে প্রাথমিক স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সমস্ত শিক্ষাস্তরের পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী…

ByByNews Desk Aug 11, 2026

সব ধর্মীয় স্থানে মহিলাদের ‘শালীন পোশাক’ পরার আহ্বান মুসলিম জামাত প্রধানের

বেরেলি, ১১ আগস্ট (আইএএনএস): বৃন্দাবনের ইসকন মন্দিরে দর্শনার্থীদের জন্য পোশাকবিধি চালুর সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে ধর্মীয় স্থানগুলিতে মহিলাদের শালীন…

ByByNews Desk Aug 11, 2026

মিথ্যার ভিত্তিতে রাজনৈতিক বয়ান তৈরি করেন রাহুল গান্ধী, ক্রমাগত মিথ্যা ছড়ান: মধ্যপ্রদেশ বিজেপি সভাপতি

নয়াদিল্লি/ভোপাল, ১১ আগস্ট (আইএএনএস): পড়ুয়াদের বিভিন্ন সমস্যা নিয়ে রাহুল গান্ধী ‘দ্বিচারিতা’ করছেন বলে অভিযোগ করলেন মধ্যপ্রদেশ বিজেপির সভাপতি…

ByByNews Desk Aug 11, 2026

রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়ে নিজেদের সমস্যার জন্য লড়াই করুক জেন জি: মায়াবতী

লখনউ, ১১ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা পড়ুয়া ও যুবসমাজের আন্দোলন নিয়ে শাসক ও বিরোধী—উভয় পক্ষকেই আক্রমণ…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top