News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ঘনিয়ামারার সুবিস্তৃত কৃষি জমি অনাবৃষ্টিতে ধুঁকছে, চিন্তায় কৃষকরা
Image

ঘনিয়ামারার সুবিস্তৃত কৃষি জমি অনাবৃষ্টিতে ধুঁকছে, চিন্তায় কৃষকরা

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ২৩ মে: বর্তমান সময়ে গোটা রাজ্যের মধ্যে বৃষ্টি একটা বিরাট সমস্যার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বিভিন্ন স্তরের প্রান্তিক এবং ক্ষুদ্র চাষিরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই বৃষ্টির অভাবে, দাবি এমনটাই।

এর পাশাপাশি আমাদের গোটা সমাজও যে এর প্রভাব ভোগ করছেন, তা কিন্তু বলা যেতেই পারে। এ রকমই এক ছবি উঠে এল কল্যাণপুরের অন্যতম কৃষি প্রধান এলাকা পূর্ব কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের ঘনিয়ামারা থেকে। এখানে উল্লেখ করা প্রয়োজন, খোয়াই নদী লাগুয়া সংশ্লিষ্ট এলাকা বরাবরই কৃষিতে পরিপূর্ণ থাকে, এই এলাকার প্রায় ৯০ থেকে ৯৫ শতাংশ মানুষ সরাসরি কৃষি কাজের সাথে যুক্ত।

তবে এবার প্রায় দীর্ঘ এই খরা পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার কৃষকদের কপালে রীতিমতো চিন্তার ভাঁজ। সংশ্লিষ্ট সংবাদ প্রতিনিধির সাথে কথা বলার সময় একাধিক সবজি চাষী দাবী করেছেন প্রতিবারের মতো এবারও কাকরোল, পটল, বেগুন ইত্যাদি চাষ করার মধ্য দিয়ে অর্থনৈতিকভাবে লাভালাভের স্বপ্ন দেখেছিলেন।

তবে  প্রায় অনাবৃষ্টির জন্য সবজি ক্ষেত গুলো রীতিমতো ধুঁকছে তার নিরিখে কৃষকরা নিশ্চিত এবার সবজি চাষ করে তারা প্রচন্ড ক্ষতির সম্মুখীন হতে চলেছেন। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার একাংশ কৃষকদের দাবি হচ্ছে অন্যান্য বছরের মত এবার সংশ্লিষ্ট এলাকা সহ বিভিন্ন এলাকা থেকে সবজি পরিমাণমতো বাজারজাত করা যাচ্ছে না বলে বাজারে সবজির দাম ক্রমান্বয়ে ঊর্ধ্বমুখী।

Releated Posts

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top