বাস্তি, ২২ মে (হি.স.): সমাজবাদী পার্টির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার উত্তর প্রদেশের বাস্তির নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “সপা কেবলমাত্র উত্তর প্রদেশের বদনামই করেছে। আমাদের বোন-মেয়েদের ঘর থেকে বের হওয়া কঠিন ছিল। মানুষ জমি কিনতে ভয় পেত, জমি কিনলেই কেউ দখল করে নেবে। গুন্ডা-মাফিয়ারা সপা-র অতিথি, দাঙ্গাবাজরা বিশেষ প্রটোকল পেট, সন্ত্রাসীদের জেল থেকে ছাড়ার নির্দেশ জারি হত। এবারের নির্বাচনে এমন কোনো ভুল করা চলবে না, যা এই সমস্ত মানুষজনের মনোবল বাড়িয়ে তোলে।”
প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “কংগ্রেসের শেহজাদা তো রাম মন্দির নিয়ে সুপ্রিম কোর্টের রায় পাল্টে দিতে চায়। তাঁরা রাম মন্দিরে বাবরি তালা বসানোর স্বপ্ন দেখছে। তাঁরা আবারও রামলালাকে তাঁবুতে পাঠাতে চায়।” মোদী আরও বলেছেন, “সপা-কংগ্রেসের প্রাপ্ত ভোট অর্থহীন। এখানে কোনও ভোটার নিজের ভোট নষ্ট করতে চায় না।আপনারা যাকে সরকার গঠন করতে দিতে চান, আপনার ভোট তাঁর কাছে যাওয়া উচিত, যিনি সরকার গঠনের নিশ্চয়তা দিয়েছেন।”

