News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ১৭ দফা দাবিতে আমবাসায় মহকুমা শাসকের নিকট ডেপুটেশন দিল সিপিআইএম
Image

১৭ দফা দাবিতে আমবাসায় মহকুমা শাসকের নিকট ডেপুটেশন দিল সিপিআইএম

নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ২২ মে: ১৭ দফা দাবিতে আমবাসা মহকুমা শাসকের নিকট গণ ডেকোরেশন প্রদান করল সিপিআইএম আমবাসা মহকুমা কমিটি। এদিন আমবাসায় এক মিছিল করে সিপিআইএম নেতৃত্বরা মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করেছেন।

সিপিয়ার নেতৃত্বরা বলেন, গোটা মহকুমা জুড়ে জনজীবন বিপর্যস্ত। তীব্র গরমে পানীয় জল থেকে শুরু করে রাস্তাঘাট সবই একেবারে বেহাল অবস্থায়। এলাকার রাস্তাঘাট গুলি জরাজীর্ণ অবস্থায় পরিণত। বর্ষার মরশুমে সেগুলি দিয়ে চলাফেরা করা সম্ভবপর নয়। এছাড়াও আমবাসা মহাকুমার বিভিন্ন এলাকায় পানীয় জলের তীব্র সংকট রয়েছে। গ্রাম্য এলাকায় রেগার কাজ বন্ধ হয়ে আছে। যার ফলে মানুষের রুজি রুটিতে টান পড়েছে। কাজ ও খাদ্যের অভাবে মানুষ দিশেহারা। সেচের ব্যবস্থাও নেই বিভিন্ন কৃষি জমিগুলোতে। যার ফলে ক্ষতিগ্রস্ত করছেন কৃষকরা। এ ধরনের বিভিন্ন দাবি নিয়ে এদিন মহকুমা শাসকের কাছে ডেপুটেশন তুলে দিয়েছেন সিপিআইএম আমবাসা মহকুমা কমিটির সদস্যরা।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে ৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জনবহুল এলাকায় যৌথ টহল

কাঁঠালিয়া, ২২ সেপ্টেম্বর:আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

স্কিম চালু, মানুষ পাচ্ছেন পানীয় জল, অথচ দু’বছর ধরে বকেয়া বিল! পুজোর আগে টাকা না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি ঠিকাদারদের

চড়িলাম, ২২ সেপ্টেম্বর:জল জীবন মিশনের প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় দু’বছর আগে। সেই প্রকল্প চালু হয়ে ইতিমধ্যেই সাধারণ…

ByByReshmi Debnath Sep 22, 2026

চলতি মাসের মধ্যেই বনমালীপুরের জোড়া পুকুর ও মহিলা কলেজ সংলগ্ন জলাশয় পরিষ্কারের আশ্বাস মেয়রের

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির সমর্থনে বিরজিত, মথার দিকে কি পা বাড়াচ্ছেন? উঠছে প্রশ্ন

কৈলাসহর, ২২ সেপ্টেম্বর: তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেববর্মনের ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির প্রতি প্রকাশ্য সমর্থন জানালেন কৈলাসহরের কংগ্রেস…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top