গোলাঘাট (অসম), ১৫ মে (হি.স.) : গোলাঘাট জেলার অন্তর্গত মেরাপানিতে বুলেট ভরতি পয়েন্ট (.) ২২ পিস্তল সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা বাইক ও গাড়ি চুরির সঙ্গে জড়িত থাকতে পারে বলে পুলিশ মনে করছে।
আজ বুধবার মেরাপানি থানার পুলিশ সূত্রে জানা গেছে, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে যোরহাট এবং গোলাঘাট জেলার মেরাপানি পুলিশের যৌথ অভিযানে বলিন গগৈ এবং গোপাল কছাড়ি নামের দুজন ধরা পড়েছে। যোরহাটের ডিএসপি কৌশিক কলিতার নেতৃত্বে অসম-নাগাল্যান্ড সীমান্তবর্তী কলাজানে অভিযান চালানো হয়েছিল। ধৃতদের তালাশি চালিয়ে বলিন গগৈয়ের হেফাজত থেকে বুলেট ভরতি পয়েন্ট ২২ পিস্তল বাজেয়াপ্ত করা হয়েছে।
এদিকে আজ সকালে থানায় উপস্থিত সাংবাদিকদের জিজ্ঞাসার জবাবে গ্রেফতারকৃত এক যুবক বলে, ‘আমাকে কেন গ্রেফতার করা হয়েছে জানি না। তবে আমি জানতাম, বলিন গগৈ একটি গাড়ি চুরি করেছে। সে গতকাল রাতে ওই গাড়ি নিয়ে এসেছিল। গাড়িটি আমার এক আত্মীয়ের বাডিতে লুকিয়ে রেখেছিলে সে। এছাড়া পিস্তল সম্পর্কে আমি কিছুই জানি না।’
পুলিশের তদন্তকারী অফিসার জানিয়েছেন, তাদের পৃথক পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আসল ঘটনা উদ্ঘাটন হবে বলে আশাবাদী তাঁরা, বলে পুলিশ অফিসার।

