News Flash

  • Home
  • দেশ
  • রথী-মহারথীরাও ভোট-উৎসবে সামিল, সপরিবারে ভোট দিলেন অভিনেতা চিরঞ্জীবী
Image

রথী-মহারথীরাও ভোট-উৎসবে সামিল, সপরিবারে ভোট দিলেন অভিনেতা চিরঞ্জীবী

হায়দরাবাদ, ১৩ মে (হি.স.): লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় নিজেদের ভোটাধিকার প্রয়োগ করলেন রথী-মহারথীরাও। সোমবার সকালে ভোট উৎসবে সামিল হয়েছে দক্ষিণ অভিনেতারা। এদিন সকাল সকাল ভোট দেন জুনিয়র এনটিআর, আল্লু অর্জুন প্রমুখ। ভোট দিয়েছেন চলচ্চিত্র তারকা চিরঞ্জীবী কোনিদেলাও। সবাই জুবলী হিলসের একটি ভোটদান কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন। ভোট দেওয়ার চিরঞ্জীবী কোনিদেলা বলেছেন, “আমি জনগণকে তাঁদের ভোটের অধিকার প্রয়োগ করার জন্য অনুরোধ করছি। অনুগ্রহ করে আসুন এবং আপনার ভোট দিন।” স্ত্রী ও পরিবারের সদস্যদের সঙ্গে ভোট দেন চিরঞ্জীবী।

লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় নিজেদের ভোটাধিকার প্রয়োগ করলেন দক্ষিণী অভিনেতা জুনিয়র এনটিআর ও আল্লু অর্জুন। সোমবার সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার কিছু সময় পরই হায়দরাবাদের জুবলী হিলসের একটি পোলিং বুথে গিয়ে ভোট দিয়েছেন জুনিয়র এনটিআর ও আল্লু অর্জুন। ভোট দেওয়ার পর ভোটাধিকারের গুরুত্ব তুলে ধরেছেন উভয় তারকাই। জুনিয়র এনটিআর বলেছেন, “প্রত্যেককেই নিজের ভোটের অধিকার প্রয়োগ করতে হবে। আমি মনে করি এটি একটি ভাল বার্তা যা আমাদের আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে।” অভিনেতা আল্লু অর্জুন বলেছেন, “অনুগ্রহ করে নিজের ভোট দিন। ভোট দেওয়া দেশের সকল নাগরিকের দায়িত্ব। আগামী ৫ বছরের জন্য আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। আমি বলতে চাই, আমি রাজনৈতিকভাবে কোনও দলের সমর্থক নই, আমি সব দলের প্রতি নিরপেক্ষ।”

Releated Posts

দীনদয়াল বন্দরে সংযোগ প্রকল্পের জন্য ১৩২.৫১ কোটি টাকা অনুমোদন করল সরকার

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস) : শুক্রবার সরকার গুজরাটের দীনদয়াল বন্দরে ১৩২.৫১ কোটি টাকা ব্যয়ে একটি ‘রোড ওভার ব্রিজ’…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

‘পরিচ্ছন্ন শক্তির পথে উল্টো রথ’: কর্ণাটকের ইভ নীতির তীব্র সমালোচনা করলেন প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি/বেঙ্গালুরু, ৩ এপ্রিল ((আইএএনএস): কেন্দ্রীয় নতুন ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রী প্রহ্লাদ জোশী কর্ণাটক সরকারের সাম্প্রতিক বৈদ্যুতিক যান (ইভ)…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

জোধপুরে বেআইনি মাদক তৈরির কারখানা ভেঙে দিল পুলিশ, ৩ কোটি টাকার ড্রাগ উদ্ধার

জয়পুর, ৩ এপ্রিল(আইএএনএস): বড়সড় সাফল্য পেল রাজস্থান পুলিশ। এজিটিএফ জোধপুরে একটি আবাসিক বাড়ির ছাদে চলা বেআইনি মাদক তৈরির…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

দিল্লিতে ঘুষ কাণ্ডে বড় সাফল্য, হাতেনাতে ধরা পড়ল ৪ সরকারি কর্মী

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস): জাতীয় রাজধানীতে পৃথক দুইটি ঘুষ কাণ্ডে চারজন সরকারি কর্মীকে হাতেনাতে গ্রেফতার করল সেন্ট্রাল ব্যুরো…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top