News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ইট ভাট্টা শ্রমিকদের বকেয়া মজুরি প্রদান সহ চার দফা দাবিতে সিআইটিইউ-র গণ অবস্থান
Image

ইট ভাট্টা শ্রমিকদের বকেয়া মজুরি প্রদান সহ চার দফা দাবিতে সিআইটিইউ-র গণ অবস্থান

আগরতলা, ১৩ মে : ইট ভাট্টা শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করা সহ শ্রমিকদের প্রাপ্য মজুরি প্রদানে মালিক কর্তৃপক্ষের তাল বাহানা বন্ধ করা সহ চার দফা দাবিতে অফিস লেনস্হিত শ্রম দপ্তরের সামনে গণ অবস্থান সংগঠিত করে সি আই টি ইউ ত্রিপুরা ইট ভাট্টা শ্রমিক ইউনিয়ন। তাঁদের দাবি অতিসত্বর পূরণ না করা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছে।   

বামফ্রন্টের আহ্বায়ক প্রাক্তন সাংসদ নারায়ণ কর বলেন, রাজ্যে একাংশ ইট ভাট্টায় কাজ শেষ হওয়ার পরও ন্যায্য মজুরি পাচ্ছেন না পরিযায়ী শ্রমিকরা। গত কিছু দিন আগে বাধ্য হয়ে ন্যায্য প‌ারিশ্রমিক না পেয়ে পায়ে হেঁটে বাড়ির ফেরার প‌থে সড়ক অব‌রোধ ক‌রেন তাঁরা। তাঁর অভিযোগ, শ্রমিকদের প্রাপ্য মজুরি প্রদানে মালিক কর্তৃপক্ষ তাল বাহানা করছে। এরই প্রতিবাদে সরব হয়েছে সি আই টি ইউ ত্রিপুরা ইট ভাট্টা শ্রমিক ইউনিয়ন।

আজ সি আই টি ইউ ত্রিপুরা ইট ভাট্টা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ইট ভাট্টা শ্রমিকদের প্রাপ্য মজুরি নিয়ে মালিক কর্তৃপক্ষের তাল বাহানা বন্ধ করা, অবিলম্বে শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করা সহ চার দফা দাবিতে বিক্ষোভ ও গন অবস্থানে মিলিত হয়েছে।

Releated Posts

জনজাতিরা নিজেদের মধ্যে হিংসায় জড়িয়ে পড়লে তা একসময় তামাশায় পরিণত হবে : প্রদ্যোত

আগরতলা, ৬ এপ্রিল : জনজাতিরা নিজেদের মধ্যে হিংসায় জড়িয়ে পড়লে তা একসময় তামাশায় পরিণত হবে। এই ধরনের ঘটনা…

ByByTaniya Chakraborty Apr 6, 2026

বিজেপির ৪৭তম প্রতিষ্ঠা দিবসে উত্তর ত্রিপুরা জেলা কার্যালয়ে পতাকা উত্তোলন

আগরতলা, ৬ এপ্রিল : ভারতীয় জনতা পার্টি-র ৪৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ উত্তর ত্রিপুরা জেলা কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায়…

ByByTaniya Chakraborty Apr 6, 2026

ভারতীয় জনতা পার্টির ৪৬তম প্রতিষ্ঠা দিবস উদযাপন

আগরতলা, ৬ এপ্রিল: যথাযোগ্য মর্যাদায় ভারতীয় জনতা পার্টি-র ৪৬তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয়েছে। এদিন প্রদেশ বিজেপি কার্যালয়ে নানা…

ByByTaniya Chakraborty Apr 6, 2026

লাল মথার মতো পার্টনারের দরকার নেই ভারতীয় জনতা পার্টির: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৫ এপ্রিল: এডিসিতে বিরোধী দলের ভূমিকায় রয়েছে ভারতীয় জনতা পার্টি। তাই সেখানে লাল মথার মতো পার্টনারের দরকার…

ByByReshmi Debnath Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top