News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভোট দিলেন প্রধানমন্ত্রী, আপামর জনতাকে গণতন্ত্রের উৎসবে শামিল হওয়ার আর্জি
Image

ভোট দিলেন প্রধানমন্ত্রী, আপামর জনতাকে গণতন্ত্রের উৎসবে শামিল হওয়ার আর্জি

আহমেদাবাদ, ৭ মে (হি.স.): আহমেদাবাদের নিশান উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভোটগ্রহণ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোট দেওয়ার পর দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘‘দেশবাসীকে আর্জি করব গণতন্ত্রে ভোটদান সামান্য বিষয় নয়। দানের একটা মাহাত্ম্য রয়েছে। সবচেয়ে বেশি ভোট দিন। এই জায়গায় আমি প্রতি বার ভোট দিই। কাল রাতেই অন্ধ্রপ্রদেশ থেকে এখানে এসেছি।’’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার সকালেই ভোটদান কেন্দ্রে পৌঁছন। সকাল সকালই নিজের ভোটাধিকার প্রয়োগ করেন প্রধানমন্ত্রী মোদী। ওই কেন্দ্রেই ভোট দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। একই সঙ্গে দুই নেতা ভোট দিতে যাচ্ছেন, তাঁদের দেখতে রাস্তার দু’পাশে উৎসাহী জনতা ভিড় করেছেন। প্রধানমন্ত্রী মোদী এদিন বলেন, “লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট হচ্ছে। আমি দেশবাসীর কাছে আবেদন জানাচ্ছি, তাঁরা যেন বেশি সংখ্যায় ভোট দেন।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “ভারতের নির্বাচনী প্রক্রিয়া, নির্বাচন পরিচালনা বিশ্বের গণতন্ত্রগুলির জন্য একটি উদাহরণ, যা থেকে শিক্ষা নেওয়া যেতে পারে। বিশ্বের বৃহত্তম বিশ্ববিদ্যালয়গুলির একটি কেস স্টাডি করা উচিত। প্রায় ৬৪টি দেশে নির্বাচন রয়েছে এবং তাঁদের সবগুলির একটি তুলনা করা উচিত। এই বছরটি যেন গণতন্ত্রের উদযাপন… আমি আবারও দেশবাসীকে বলছি বিপুল সংখ্যক ভোট দিন এবং গণতন্ত্রের উৎসব উদযাপন করুন।

Releated Posts

খাড়গের ‘বিষধর সাপ’ মন্তব্যে পাল্টা আক্রমণ শাহের, ভোটে জবাব দেবে জনতা: অমিত শাহ

গুয়াহাটি/নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে-র ‘বিষধর সাপ’ মন্তব্যকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত…

ByByNews Desk Apr 7, 2026

বঙ্গ ভোট: প্রথম দফায় ১,৫৮৬ প্রার্থীর মনোনয়ন জমা, ২৩ এপ্রিল ভোট

কলকাতা, ৭ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ২৩ এপ্রিল ভোটগ্রহণের আগে ১৫২টি আসনে মোট ১,৫৮৬ জন…

ByByNews Desk Apr 7, 2026

অনুপ্রবেশ রুখতে অসমে বিজেপির ভূমিধস জয় আসন্ন: অমিত শাহ

গুয়াহাটি, ৭ এপ্রিল (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার অসমের শ্রীভূমি জেলার পাঠারকান্দিতে এক নির্বাচনী জনসভায় কংগ্রেসকে তীব্র…

ByByNews Desk Apr 7, 2026

পারস্য উপসাগরে ১৬টি ভারতীয় জাহাজে ৪৩৩ নাবিক, পরিস্থিতির উপর নজর সরকারের

নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): পশ্চিম এশিয়ার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও পারস্য উপসাগরে এখনও ১৬টি ভারতীয় পতাকাবাহী জাহাজে মোট ৪৩৩ জন…

ByByNews Desk Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top