News Flash

  • Home
  • দিনের খবর
  • সমগ্র দেশবাসীর প্রচেষ্টা ও পরিশ্রমেই দেশ এগিয়ে যাবে : প্রধানমন্ত্রী
Image

সমগ্র দেশবাসীর প্রচেষ্টা ও পরিশ্রমেই দেশ এগিয়ে যাবে : প্রধানমন্ত্রী

খারগোনে, ৭ মে (হি.স.): সমগ্র দেশবাসীর প্রচেষ্টা ও পরিশ্রমেই দেশ এগিয়ে যাবে। এখন দেশ যে এগিয়ে যাচ্ছে, তবে শুধুমাত্র সমস্ত দেশবাসীর প্রচেষ্টায়। মধ্যপ্রদেশের খারগোনের নির্বাচনী জনসভায় এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটদানের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আপনাদের একটি ভোট ভারতকে পঞ্চম বৃহত্তম অর্থনৈতিক শক্তিতে পরিণত করেছে। আপনাদের একটি ভোট বিশ্বে ভারতের আধিপত্য বাড়িয়েছে। আপনাদের একটি ভোট ৭০ বছর পর ৩৭০ অনুচ্ছেদ সরিয়ে দিয়েছে। আপনাদের একটি ভোট একটি আদিবাসী কন্যাকে রাষ্ট্রপতি করেছে। আপনাদের একটি ভোট নারীদের সংরক্ষণের অধিকার দিয়েছে।”

মঙ্গলবার খারগোনের নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “আপনাদের একটি ভোট বিনামূল্যে রেশন, বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করেছে। আপনাদের একটি ভোট তরুণদের ভবিষ্যত গঠন করেছে এবং অপার সুযোগ তৈরি করেছে। আপনাদের একটি ভোট ২৫ কোটি মানুষকে দারিদ্র্য থেকে বের করে এনেছে।” প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “পাকিস্তানের সন্ত্রাসীরা ভারতের বিরুদ্ধে জিহাদের হুমকি দিচ্ছে। এখানে কংগ্রেসের লোকজনও মোদীর বিরুদ্ধে ভোট জিহাদ করার ঘোষণা করেছে। তার মানে একটি নির্দিষ্ট ধর্মের মানুষকে মোদীর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে ভোট দিতে বলা হচ্ছে। ভাবুন তো কংগ্রেস কোন স্তরে নেমে গেছে!”

Releated Posts

সিইসি-বিরোধী আন্দোলনে ‘সিজেপি’র সঙ্গে সমন্বয়ের উদ্যোগ, নতুন মাত্রা বিরোধী শিবিরে

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীদের আন্দোলন নতুন মাত্রা পেতে চলেছে। সংসদে অভিশংসন…

ByByNews Desk Oct 3, 2026

২০২১-এর নন্দীগ্রাম প্রচারে মমতার পায়ে কোনও ফ্র্যাকচার হয়নি: শুভেন্দু অধিকারী

কলকাতা, ৩ অক্টোবর (আইএএনএস): ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে তাঁর পায়ে চোট লাগার পর ফ্র্যাকচার হয়েছিল বলে…

ByByNews Desk Oct 3, 2026

বাড়িতে আগুন, গুরুতর দগ্ধ বাংলার বিধায়ক বায়রন বিশ্বাস

কলকাতা, ৩ অক্টোবর (আইএএনএস): মুর্শিদাবাদের ধুলিয়ানে নিজের বাড়িতে আগুন লেগে গুরুতর দগ্ধ হলেন পশ্চিমবঙ্গের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের বিধায়ক…

ByByNews Desk Oct 3, 2026

সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভ: দিল্লিতে তিনটি এফআইআর

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top