News Flash

  • Home
  • দিনের খবর
  • সপরিবারে ভোট দিলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ, বললেন ভোটদান গণতন্ত্রের প্রাণ
Image

সপরিবারে ভোট দিলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ, বললেন ভোটদান গণতন্ত্রের প্রাণ

সেহর, ৭ মে (হি.স.): মধ্যপ্রদেশের বিদিশা লোকসভা কেন্দ্র থেকে বিজেপি এ বার প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহনকে প্রার্থী করেছে। মঙ্গলবার এই কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। সকাল সকালই সপরিবারে সেহরের একটি বুথে ভোট দিতে আসেন শিবরাজ। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ও পরিবারের সদস্যেরাও। এই কেন্দ্রে প্রতাপভানু শর্মাকে প্রার্থী করেছে কংগ্রেস। এদিন সকাল সকাল নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন শিবরাজ সিং চৌহান।

ভোট দেওয়ার পর শিবরাজ বলেছেন, “গণতন্ত্রের উৎসবে সামিল হয়ে নিজেকে ভাগ্যবান বলে মনে হচ্ছে। আমি ভোট দিয়েছি। ভোট গণতন্ত্রের প্রাণ, গণতন্ত্রের প্রতি উৎসর্গের প্রতীক। প্রত্যেকেরই ভোট দেওয়া উচিত।” এদিন সকালে ভোট দেওয়ার পর শিবরাজের ছেলে কার্তিকেয় চৌহান বলেছেন, “সংবিধান আমাদের ৫ বছরের জন্য সরকার নির্বাচনের অধিকার দিয়েছে। আপনি নিজের জন্য, নিজের দেশের জন্য ভোটদান করছেন।”

Releated Posts

সিইসি-বিরোধী আন্দোলনে ‘সিজেপি’র সঙ্গে সমন্বয়ের উদ্যোগ, নতুন মাত্রা বিরোধী শিবিরে

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীদের আন্দোলন নতুন মাত্রা পেতে চলেছে। সংসদে অভিশংসন…

ByByNews Desk Oct 3, 2026

২০২১-এর নন্দীগ্রাম প্রচারে মমতার পায়ে কোনও ফ্র্যাকচার হয়নি: শুভেন্দু অধিকারী

কলকাতা, ৩ অক্টোবর (আইএএনএস): ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে তাঁর পায়ে চোট লাগার পর ফ্র্যাকচার হয়েছিল বলে…

ByByNews Desk Oct 3, 2026

বাড়িতে আগুন, গুরুতর দগ্ধ বাংলার বিধায়ক বায়রন বিশ্বাস

কলকাতা, ৩ অক্টোবর (আইএএনএস): মুর্শিদাবাদের ধুলিয়ানে নিজের বাড়িতে আগুন লেগে গুরুতর দগ্ধ হলেন পশ্চিমবঙ্গের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের বিধায়ক…

ByByNews Desk Oct 3, 2026

সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভ: দিল্লিতে তিনটি এফআইআর

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top