News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বঞ্চনার জবাব, ভোট বয়কটের সিদ্ধান্ত রিয়াং জনগোষ্ঠীর
Image

বঞ্চনার জবাব, ভোট বয়কটের সিদ্ধান্ত রিয়াং জনগোষ্ঠীর

আগরতলা, ২৩ এপ্রিল : বিশুদ্ধ পানীয় জল ও রাস্তার দাবীতে ভোট বয়কটের ডাক থুংচড়াই এডিসি ভিলেজের রিয়াং জনগোষ্ঠীর। শাসক দলীয় নেতারা কুম্ভ নিদ্রায়।

জল ও রাস্তার দাবিতে ভোট বয়কটের ডাক দিলো রিয়াং জনজাতিরা। সামনেই রাজ্যের দ্বিতীয় দফার ভোট,আর এই ভোট বয়কট ঘোষণা করে শাসক দলের নেতাদের রাতের ঘুম কেড়ে নিলো থুংচড়াই এডিসি ভিলেজের জনজাতিরা।”তুই খোরই,লমা খোরই ” অর্থাৎ জল নেই,রাস্তা নেই এই দাবিতে উত্তাল পাহাড়। অপরদিকে কুম্ভ নিদ্রায় শাসক ও বিরোধী নেতারা। এই উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে উত্তর জেলার ৫৮নং পানিসাগর বিধানসভা কেন্দ্রের জয়শ্রী থেকে প্রায় বারো কিলোমিটার দূরবর্তী শেরে চন্দ্র পাড়ার প্রত্যন্ত পাহাড়ি এলাকা থুংচড়াই এডিসি ভিলেজে। তাদের বয়ান অনুযায়ী ভারত স্বাধীনের পর থেকেই রিয়াং এই জনগোষ্ঠীরা ঐ এলাকায় বসতি স্থাপন করে আসছে।

চলতি বর্ষা মৌসুমে দূ’কিমি দূরবর্তী এই পাহাড়ী ছড়ার জলেই তেষ্টা মেটানো থেকে শুরু করে আবাল বৃদ্ধদের স্নান ও কাপাড় কাঁচা,বাসন মাজা সবকিছু নির্ভর করতে হচ্ছে।যারফলে প্রতিবছরই জল বাহিত রোগ ও ম্যালেরিয়ার প্রাদূর্ভাব দেখা দেয় বলেন জনজাতিরা।তাছাড়া শুখা মৌসুমে সেই পাহাড়ী ছড়াও মূখ ফিরিয়ে নেয়, তখন অন্যান্য গ্ৰাম থেকে জল সংগ্ৰহ করতে হয়।অপরদিকে একই ভাবে বেহাল অবস্থা এই গ্ৰামে প্রবেশের একমাত্র সড়কটিরও।পাইপ লাইনে জল পৌঁছে দেওয়ার নামে সাপ্লাই পয়েন্টও রয়েছে, শুধু নেই বিশুদ্ধ পানীয় জল।প্রায় শতাধিক পরিবারের মধ্যে নিরানব্বই শতাংশই দরিদ্র সীমার নিচে বসবাসকারী। তাদের আয়ের প্রধান উৎস জুম ক্ষেত।আর এই জুমিয়া পরিবারগুলো এবার লোকসভা ভোট বয়কটের ডাক দিলো।

Releated Posts

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top