News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নির্বাচন চলাকালীন বিভিন্ন বিষয় নিয়ে লংতরাইভ্যালী মহকুমা শাসকের সঙ্গে সাক্ষাৎ করলেন ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের লংতরাইভ্যলী কমিটির সদস্যরা
Image

নির্বাচন চলাকালীন বিভিন্ন বিষয় নিয়ে লংতরাইভ্যালী মহকুমা শাসকের সঙ্গে সাক্ষাৎ করলেন ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের লংতরাইভ্যলী কমিটির সদস্যরা

নিজস্ব প্রতিনিধি, লংতরাইভ্যালী, ২৩ এপ্রিল:
নির্বাচনের খবর সংগ্রহ করতে গিয়ে মহকুমার সাংবাদিকদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়।  নির্বাচনী খবর সংগ্রহ করতে গেলে নিজ এক্তিয়ার  সম্পর্কে অবগত থেকেই খবর সংগ্রহ করেন বার্তাজীবিরা। অথচ পোলিং ষ্টেশনগুলির ভিতর কিছু প্রিসাইডিং অফিসার এবং কতিপয় আধাসামরিক বাহিনির ন্যাক্কারজনক  ব্যবহারের সম্মুখীন হতে হয়। এই সমস্ত বিষয়গুলো ছাড়াও ভোট গননার দিন সাংবাদিকদের জলখাবার ও দুপুরের খাবারের ব্যবস্থার দাবী নিয়ে লংতরাইভ্যালী মহকুমা শাসক উওম কুমার ভৌমিকের সাথে সাক্ষাত করেন ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের লংতরাইভ্যলী কমিটির সদস্যরা।

বিষয়গুলো নিয়ে অবগত হয়ে মহকুমা শাসক জানান ভোটের দিনও সাংবাদিকদের জন্য উপযুক্ত বসার জায়গায় ও খাবারের বিষয়গুলো তিনি ব্যক্তিগতভাবেই ব্যবস্থা করে দেবেন। পাশাপাশি মুখ্য দাবী অর্থাৎ নির্বাচনের দিন সাংবাদিকের সাথে অসহযোগিতা বিষয়টি নিয়ে বলতে গিয়ে উত্তমবাবু বলেন বারবার নির্বাচনী আচরণবিধি নিয়ে ট্রেনিং দেওয়ার পরও সাংবাদিকদের দায়িত্ব পালনে অসহযোগিতা করাটা বাঞ্ছনীয় নয়। তিনি প্রতিটা সেক্টরের দায়িত্বে যে অফিসার থাকবেন উনার ফোন নম্বর সাংবাদিকদের দিয়ে দেওয়া হবে বলে জানান। প্রতিটি সেক্টরের দায়িত্বশীল অফিসারকে অবগত করে দেওয়া হবে যেকোনো ভোটকেন্দ্রে এমন ঘটনার খবর এলেই যেন তার দ্রুত সমাধান করা হয়। মহকুমা শাসকের সাথে সাক্ষাৎকারে সামিল হন টিডব্লউজের রাজ্যকমিটির সদস্য অসীম দাস, লংতরাইভ্যালী কমিটির সভাপতি ঝুলন বড়ুয়া, সম্পাদক রুপম দাস সহ মোট ১২ জন সদস্য।

Releated Posts

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026

খোয়াইয়ের লালছড়ায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াইয়ের লালছড়া এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। খোয়াই বিজেপি…

ByByReshmi Debnath Sep 13, 2026

মান্দাইয়ে ১৫ ভিলেজ কমিটিতে ভোট, প্রস্তুতি খতিয়ে দেখতে ১৫ সেপ্টেম্বর মক পোল

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top