News Flash

  • Home
  • দিনের খবর
  • বিজ্ঞাপনের মতোই বড় করে ক্ষমা চেয়েছেন কি? রামদেবকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের
Image

বিজ্ঞাপনের মতোই বড় করে ক্ষমা চেয়েছেন কি? রামদেবকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২৩ এপ্রিল (হি. স.): ফের সর্বোচ্চ আদালতের কাছে ভর্ৎসনা রামদেবের। মঙ্গলবার আদালত বলে, খবরের কাগজে গোটা পাতা জুড়ে বিজ্ঞাপন দিতেন। সেভাবে বড় করে ক্ষমা চেয়েছেন ?

শীর্ষ আদালতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, রামদেবের ক্ষমাপ্রার্থনা নাকচ করা হল। কারণ ক্ষমা চাওয়ার ভঙ্গিমা আন্তরিক ছিল না। পতঞ্জলির বিভ্রান্তিকর বিজ্ঞাপনের মামলায় আদালতের কাছে জনসমক্ষে লিখিত ভাবে ক্ষমা চাইবেন বলে আর্জি জানিয়েছিলেন রামদেব। কিন্তু সেই আবেদনে কান দেয়নি সুপ্রিম কোর্ট। তার পরে জনসমক্ষে ক্ষমা চাওয়ার পথে হাঁটেন রামদেব।

মঙ্গলবার শুনানি চলাকালীন রামদেবের আইনজীবী জানান, মোট ৬৭টি সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করে ক্ষমা চেয়েছেন যোগগুরু। তার জন্য মোট ১০ লক্ষ টাকাও ব্যয় হয়েছে। এদিন আলাদা করে আদালতের কাছে গিয়েও ক্ষমাপ্রার্থনা করতে চান রামদেব ও তাঁর সহযোগী আচার্য বালকৃষ্ণ। এরপর সুপ্রিম কোর্টের বিচারপতি বলেন, সমস্ত বিজ্ঞাপনের নমুনা কেটে নিয়ে আসুন। আমরা দেখব।

Releated Posts

বেকারত্ব, মূল্যবৃদ্ধি ও দুর্নীতি নিয়ে বিহার সরকারের বিরুদ্ধে তোপ তেজস্বী যাদবের

পাটনা, ১১ জুন (আইএএনএস): বিহারের এনডিএ সরকারের বিরুদ্ধে আক্রমণ আরও তীব্র করলেন আরজেডির জাতীয় কার্যকরী সভাপতি তেজস্বী যাদব।…

ByByNews Desk Jun 11, 2026

পাঞ্জাবে মাদক পাচার চক্র ভেঙে ৬ জন গ্রেফতার, উদ্ধার ৩০ কেজিরও বেশি হেরোইন

চণ্ডীগড়, ১১ জুন (আইএএনএস): সীমান্ত পেরিয়ে পরিচালিত একটি মাদক পাচার চক্রের পর্দাফাঁস করে ছয়জনকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ।…

ByByNews Desk Jun 11, 2026

৭৯তম জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, লালুপ্রসাদকে ঘিরে উৎসবে মাতল আরজেডি শিবির

পাটনা, ১১ জুন (আইএএনএস): রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-র প্রধান ও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব-এর ৭৯তম জন্মদিন…

ByByNews Desk Jun 11, 2026

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top