News Flash

  • Home
  • দিনের খবর
  • এসএসসি গোটা প্যানেল বাতিলের ডিভিশন বেঞ্চের রায়কে স্বাগত জানালেন শুভেন্দু অধিকারী
Image

এসএসসি গোটা প্যানেল বাতিলের ডিভিশন বেঞ্চের রায়কে স্বাগত জানালেন শুভেন্দু অধিকারী

কুমারগঞ্জ, ২২ এপ্রিল (হি.স.) : এসএসসি গোটা প্যানেল বাতিলের ডিভিশন বেঞ্চের রায়কে স্বাগত জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার কুমারগঞ্জের জনসভা থেকে তাঁর মন্তব্য, ‘যে সমস্ত তৃণমূল নেতারা দোকান খুলে এইসব চাকরি বিক্রি করেছিলেন এবং ২০২২ সালের ৫ মে ক্যাবিনেটের সভায় অতিরিক্ত শিক্ষক-শিক্ষিকার পদ সৃষ্টি করে যাঁরা অর্থের বিনিময়ে চাকরি বিক্রি করেছিলেন, সেই সমস্ত মন্ত্রী এবং আমলাদের অবিলম্বে গ্রেফতার করে সিবিআই হেপাজতে ঢোকানো দরকার।’

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নকে পুকুরে ‘ইলিশ চাষ’ এবং ‘গোরুর গাড়িতে হেডলাইট’ বলে ব্যঙ্গ করেন। একইসঙ্গে তৃণমূলের সন্ত্রাস সম্পর্কে বলতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীকে ভোটের দিনের জন্য তাদের লাঠিতে তেল মাখিয়ে রাখার পরামর্শ দেন শুভেন্দু। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে শুভেন্দু বলেন, ‘আমি আর সুকান্ত মজুমদার আপনাকে প্রাক্তন করে ছাড়ব।’

আদালতের রায়ের প্রেক্ষিতে মন্তব্য করতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘৩০ লক্ষ কর্মপ্রার্থীদের পিঠে ছুরি মারা হল। এর জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের আজকের রায় ঐতিহাসিক রায়। যাঁদের চাকরি গেল সেই প্রসঙ্গে আমি কিছুই বলব না। তবে তৃণমূল মানেই যে চোর আজকের রায়ের দ্বারা তা প্রমাণিত হল। বিজেপি রাজ্যে এলেই প্রতি বছর এসএসসি হবে এবং মেধা অনুযায়ী চাকরি মিলবে। পরীক্ষার্থীরা ওএমআর শিটের কার্বন কপিও হাতে পাবেন।’

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top