News Flash

  • Home
  • দেশ
  • দেশের চেয়ে বড় কিছু নয়, আগে ভোটদান তারপর জলপান : প্রধানমন্ত্রী
Image

দেশের চেয়ে বড় কিছু নয়, আগে ভোটদান তারপর জলপান : প্রধানমন্ত্রী

আলিগড়, ২২ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের আলিগড় থেকে ভোটদানের গুরুত্ব বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার আলিগড়ের জনসভা থেকে প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা নরেন্দ্র মোদী বলেছেন, দেশের চেয়ে বড় কিছু নয়। দেশের এমন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন চলছে, সব কাজ ছেড়ে ভোট দিতে হবে। সকাল সকাল রোদ ওঠার আগে, জলপানের আগে ভোট দেওয়া উচিত।

জনতার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “ভাল ভবিষ্যত এবং উন্নত ভারতের চাবিকাঠিও রয়েছে আপনাদের হাতে। এখন সময় এসেছে দেশকে সম্পূর্ণ দারিদ্রমুক্ত করার, দেশকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করার, দেশকে পরিবারতান্ত্রিক রাজনীতি থেকে মুক্ত করার। এ জন্য প্রয়োজন- ফের একবার মোদী সরকার।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “গতবার যখন আমি আলিগড়ে এসেছিলাম, আমি আপনাদের সকলকে অনুরোধ করেছিলাম পরিবারতন্ত্র, দুর্নীতি এবং এসপি ও কংগ্রেসের তোষণের কারখানায় তালা লাগাতে। আপনারা এমন শক্ত তালা লাগিয়েছেন যে এখনও পর্যন্ত দুই শেহজাদাই চাবি পায়নি।”

প্রধানমন্ত্রী এদিন জনতার উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেছেন, “দাঙ্গা, খুন, গ্যাং ওয়ার, তোলাবাজি ইত্যাদি ছিল এসপি সরকারের ট্রেডমার্ক, এটাই ছিল তাঁদের পরিচয় এবং তাঁদের রাজনীতিও ঈশ্বরের উপর ভিত্তি করে। কিন্তু এখন যোগীজির সরকারে নাগরিকদের শান্তি বিঘ্নিত করার সাহস অপরাধীদের নেই।”

Releated Posts

বিভিন্ন রাজ্যে নতুন সাংগঠনিক সম্পাদক নিয়োগ বিজেপির

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যে জাতীয় যুগ্ম সাধারণ…

ByByNews Desk Sep 24, 2026

বিধানসভা নির্বাচন পর্যন্ত পাঞ্জাবে এসআইআর স্থগিতের দাবি কংগ্রেসের

চণ্ডীগড়, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবে আগামী ছয় মাসের মধ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে রাজ্যে ভোটার…

ByByNews Desk Sep 24, 2026

যোধপুরের কারখানায় বিস্ফোরণ: আগুন নিয়ন্ত্রণে, আহত ১৪ দমকলকর্মীর মধ্যে ৪ জনের অবস্থা সংকটজনক

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের যোধপুরের বাসনি এলাকায় হস্তশিল্পের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় রাসায়নিক ভর্তি ড্রামে বিস্ফোরণের…

ByByNews Desk Sep 24, 2026

দুর্গাপুজো-দীপাবলিতে সাশ্রয়ী দামে চিনি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার ও শিল্পমহল: ইসমা

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উৎসবের মরশুমে, বিশেষ করে দশেরা ও দীপাবলির সময় সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী দামে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top