News Flash

  • Home
  • দিনের খবর
  • দেশে বিলুপ্ত হয়ে গিয়েছে ইন্ডি জোট, বাগডোগরা বিমানবন্দরে মন্তব্য শুভেন্দু অধিকারীর
Image

দেশে বিলুপ্ত হয়ে গিয়েছে ইন্ডি জোট, বাগডোগরা বিমানবন্দরে মন্তব্য শুভেন্দু অধিকারীর

বাগডোগরা, ২২ এপ্রিল (হি.স.) : দেশে বিলুপ্ত হয়ে গিয়েছে ইন্ডি জোট। বাগডোগরা বিমানবন্দরে এই মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। সোমবার বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে ইন্ডি জোটের মাথারা বলেছিলেন, লোকসভার আগে এই নির্বাচন সেমিফাইনাল। সেমিফাইনালে জিতলেই বিজেপিকে, নরেন্দ্র মোদী সরকারকে দেশ থেকে উৎখাত করবে। নির্বাচন শেষে নিজেরাই উৎখাত হয়ে গেল। দেশবাসী তাঁদের ছুঁড়ে ফেলে দিয়েছে।

এদিন নাম না করে রাজ্যের শাসকদলকে আক্রমণ করেন শুভেন্দু। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় সিএএর নামে ভয় দেখাচ্ছে রাজ্যের মানুষকে। তাঁরা সনাতনীদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে, পাশাপাশি ডিটেনশন ক্যাম্পের পাঠানোর ভয় দেখাচ্ছে সংখ্যালঘুদের। বাংলার মানুষ বোকা নন। তাঁরা সব বুঝে ফেলেন তৃণমূলের কারসাজি। মোদী সরকার দেশে নারী, কিষাণ, যুবসমাজ ও আর্থিকভাবে পিছিয়ে পড়া এই চারটি জাতিকে গুরুত্ব দেয়। এই কারণেই মমতা-অভিষেকের সভায় লোক হচ্ছে না। অথচ বিজেপির সভায় উপচে পড়ছে লোক”।

এদিন শুভেন্দু কড়া ভাষায় আক্রমণ করেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীকে। তিনি বলেন, “রাজ্যে অধীরের কাজ শুধু তৃণমূলকে গালিগালাজ করা, আর সংসদে নরেন্দ্র মোদীকে গালিগালাজ করা। ৫ বারের সাংসদ কোনও কাজই করেননি বহরমপুরের জন্য। সেখানকার মানুষ ক্ষুব্ধ অধীরের ওপরে। তাই এবার সেখানকার জনতা তাঁকে উপযুক্ত জবাব দেবেন ইভিএমে”। তাঁর দাবি, বহরমপুরের মানুষ বিজেপির পক্ষেই আছেন।

Releated Posts

বাঁকিপুর উপনির্বাচন: প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় বিজেপিকে কটাক্ষ প্রশান্ত কিশোরের

পাটনা, ১১ জুলাই (আইএএনএস): বিহারের আসন্ন বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে প্রথমবার ভোটের ময়দানে নামতে চলা জন সুরাজের প্রতিষ্ঠাতা প্রশান্ত…

ByBySandeep Biswas Jul 11, 2026

সিদ্ধিবিনায়ক মন্দিরে আর্থিক অনিয়মের অভিযোগ ঘিরে একনাথ শিন্ডেকে তীব্র আক্রমণ বিরোধীদের

মুম্বই, ১১ জুলাই : মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে শনিবার তীব্র ভাষায় আক্রমণ করল বিরোধী শিবির, বিশেষ করে শিবসেনা…

ByBySandeep Biswas Jul 11, 2026

কৃষকদের ঐক্যের জয়, ঋণ মকুব প্রকল্পের শর্ত প্রত্যাহারে মহারাষ্ট্র সরকার: দাবি রোহিত পাওয়ারের

মুম্বই, ১১ জুলাই (আইএএনএস) : মহারাষ্ট্র সরকারের পুণ্যশ্লোক অহল্যাদেবী হোলকার ঋণ মকুব প্রকল্প-এর বিতর্কিত শর্ত প্রত্যাহারের সিদ্ধান্তকে কৃষকদের…

ByBySandeep Biswas Jul 11, 2026

দেরিতে বিয়ে হলে ধর্ষণের ঘটনা বাড়ে, মন্তব্য ঘিরে বিতর্ক; মৌলানা রশিদির পাশে এনসিপি-এসপি নেতা নাসিম সিদ্দিকি

মুম্বই, ১১ জুলাই (আইএএনএস) : অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মৌলানা সাজিদ রশিদির দেরিতে বিয়ে এবং ধর্ষণ প্রসঙ্গে…

ByBySandeep Biswas Jul 11, 2026
Scroll to Top