News Flash

  • Home
  • বিদেশ
  • গরমে জ্বলছে বাংলাদেশ , ৭২ ঘন্টার ‘রেড অ্যালার্ট’ জারি
Image

গরমে জ্বলছে বাংলাদেশ , ৭২ ঘন্টার ‘রেড অ্যালার্ট’ জারি

ঢাকাসহ বাংলাদেশে ৭ জনের মৃত্যু , ৭ দিনের জন্য সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা ,তীব্র তাপপ্রবাহ জনজীবন বির্পযস্ত

ঢাকা থেকে মনির হোসেন।।

রাজধানী ঢাকাসহ বাংলাদেশ জুড়ে  মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে আগামী ৭২ ঘণ্টা বা তিন দিন ধরে এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে জানিয়ে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ বজলুর রশিদ স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। তাঁতানো রোদে দমবন্ধ অবস্থা এখন বাংলাদেশের প্রকৃতিতে। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষ। তীব্র তাপপ্রবাহে গলে যাচ্ছে সড়কের পিচ। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউই। ঢাকাসহ সারা বাংলাদেশের মানুষের হাঁসফাঁস অবস্থা তৈরি হয়েছে। অসহনীয় এ গরমের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে খেটে খাওয়া মানুষের জীবনে। তীব্র তাপপ্রবাহের কারণে বাংলাদেশে ৭ দিনের জন্য সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করেছে সরকার। 

রবিবার  বাংলাদেশে সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যশোরে। দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় তাপমাত্রা রয়েছে ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। শনিবার তীব্র গরমে হিটস্ট্রোকে ঢাকাসহ সারা বাংলাদেশে ৭ জনের মৃত্যু হয়েছে।

তবে চলমান তাপপ্রবাহের মতো পরিস্থিতিতে সারা বাংলাদেশের হাসপাতালগুলোর পর্যাপ্ত শয্যা খালি রাখার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। রবিবার সকালে সারা বাংলাদেশের হাসপাতালের পরিচালক, সিভিল সার্জনদের সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্তের কথা জানান তিনি।

Releated Posts

বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ও হামিদের বিরুদ্ধে অভিযোগ জমা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

ঢাকা, ২৭ জুলাই (আইএএনএস): বাংলাদেশে পদত্যাগের মাত্র দু’দিনের মধ্যেই প্রাক্তন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি)…

ByByNews Desk Jul 27, 2026

প্রথম টানেল সড়কের উদ্বোধন করল নেপাল, শুরু হল ‘টানেল যুগ’-এর যাত্রা

কাঠমান্ডু, ২৭ জুলাই (আইএএনএস): ইতিহাস গড়ে দেশের প্রথম সড়ক টানেলের আনুষ্ঠানিক উদ্বোধন করল নেপাল। সোমবার কাঠমান্ডু উপত্যকার পশ্চিম…

ByByNews Desk Jul 27, 2026

ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব বিদেশ মন্ত্রকের, বলল— ‘এ ধরনের হামলা অগ্রহণযোগ্য’

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): বাণিজ্যিক জাহাজ এমভি ওমোরফি-তে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় ইউক্রেনের রাষ্ট্রদূত ওলেক্সান্দর পোলিশচুককে…

ByByNews Desk Jul 27, 2026

বাংলাদেশে ছাত্রলীগের সদস্যদের পরিকল্পিতভাবে নিশানা করা হচ্ছে, অভিযোগ আওয়ামী লীগের

ঢাকা, ২৭ জুলাই (আইএএনএস): বাংলাদেশের আওয়ামী লীগ অভিযোগ করেছে, তাদের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ (বিএসএল)-এর সঙ্গে যুক্ত হাজার…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top