News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নির্বাচনী সমাবেশে কৃতি সিং দেববর্মার প্রার্থী হওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন বিধায়ক সুদীপ রায় বর্মন
Image

নির্বাচনী সমাবেশে কৃতি সিং দেববর্মার প্রার্থী হওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন বিধায়ক সুদীপ রায় বর্মন

নিজস্ব প্রতিনিধি, কুমারঘাট, ২১ এপ্রিল:  রবিবার ইন্ডিয়া জোটের পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে কুমারঘাটে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে শাসকের বিরুদ্ধে একরাশ অভিযোগ তুলে ধরেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। এদিন প্রার্থী কৃতি সিং দেববর্মার যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন বিধায়ক। তিনি বলেন রেবতী ত্রিপুরা, যিনি পূর্ব ত্রিপুরা আসনের সাংসদ, তিনি একজন শিক্ষিত ব্যক্তি। যার জনজাতিদের সঙ্গে জীবন জড়িত। তিনি হতে পারেন বিজেপি কিন্তু জনজাতিদের মাটির সঙ্গে তার যোগ রয়েছে।

কিন্তু বিজেপি এবার পূর্ব ত্রিপুরা আসনে যাকে প্রার্থী করেছে তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিভিন্ন এফিডেভিটে তিনি শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য করেছেন। জনজাতিদের সঙ্গে তার কোন আবেগ জড়িত নেই। ত্রিপুরার সঙ্গে তার কোন সম্পর্ক নেই। এমনকি তিনি ত্রিপুরার ভাষা পর্যন্ত জানেননা,জনজাতিদের সঙ্গে তাদের ভাষায় মত বিনিময় করতে পারেন না তিনি। তাহলে কি করে জনজাতিদের হয়ে তিনি সংসদে কথা বলবেন।

এদিন প্রদ্যুৎ কিশোরের বিরুদ্ধেও তিনি সুর চড়িয়েছেন। তিনি বলেন তিপ্রা মথা পার্টি এবং প্রদ্যুৎ কিশোর দেব বর্মন শুরু থেকে উপজাতি এবং বাঙালির মধ্যে বিদ্বেষের বার্তা তৈরি করে আসছেন। তিনি সবসময়ই উপজাতিদের বাঙালি বিরোধী কথাবার্তা বলে উস্কানি দিয়েছেন। তাই তিনি কোনভাবেই ধর্মনিরপেক্ষতা বজায় রাখতে পারবেন না। তিনি বলেন, উপজাতিদের বিভিন্ন স্বপ্ন দেখিয়ে বিভিন্ন দাবি তুলে এনে এখন বিজেপি জিন্দাবাদ বলে ঘুরে বেড়াচ্ছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তাই তারা কখনো রাজ্যের জনজাতিদের ভালো করতে পারেন না।

তাই পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে রাজেন্দ্র রিয়াং এর পক্ষে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে তাকে জয়ী করার আহ্বান করেন কংগ্রেস বিধায়ক সুদীপ প্রায় বর্মন। এদিনের এই সভা শুরু হওয়ার আগে কুমারঘাট শহরে ইন্ডিয়া জোটের প্রার্থীর সমর্থনে এক মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিভিন্ন পদ পরিক্রমা করে সভাস্থলে এসে মিলিত হয়।

Releated Posts

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026

খোয়াইয়ের লালছড়ায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াইয়ের লালছড়া এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। খোয়াই বিজেপি…

ByByReshmi Debnath Sep 13, 2026

মান্দাইয়ে ১৫ ভিলেজ কমিটিতে ভোট, প্রস্তুতি খতিয়ে দেখতে ১৫ সেপ্টেম্বর মক পোল

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top