News Flash

  • Home
  • দিনের খবর
  • ভোট প্রশিক্ষণ শিবিরে অস্বাস্থ্যকর খাবার সরবরাহের দায়ে গ্ৰেফতার
Image

ভোট প্রশিক্ষণ শিবিরে অস্বাস্থ্যকর খাবার সরবরাহের দায়ে গ্ৰেফতার

বাঁকুড়া, ২১ এপ্রিল (হি.স.) : ভোট প্রশিক্ষণ শিবিরে অস্বাস্থ্যকর খাবার সরবরাহের দায়ে পুলিশ খাবার সরবরাহকারীকে গ্ৰেফতার করেছে। রবিবার খাতড়া থানার পুলিশ অভিযুক্ত কোয়ালিটি সুইটসের মালিক শান্তনু মল্লিককে গ্ৰেফতার করেছে।

শনিবার খাতড়ার কংসাবতী শিশু বিদ্যালয় ও খাতড়া গার্লস হাইস্কুলে ভোটকর্মীদের প্রশিক্ষণের আয়োজন করা হয়। সেখানে ভোটকর্মীদের জন্য খাবার সরবরাহের দায়িত্ব পায় কোয়ালিটি সুইটস। খাবার প্যাকেট খুলতেই একটা বাজে গন্ধ বেরোয় বলে ভোটকর্মীদের অভিযোগ। তারপরই প্যাকেটের মধ্যে থাকা প্যাটিস থেকে পচা গন্ধ পাওয়া যায়। এমনকি পোকাও নাকি মেলে। এরপরই ভোটকর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। খাতড়া প্রশাসনের নির্দেশে ফুড সেফটি অফিসার খাবারের নমুনা সংগ্রহ করে। সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Releated Posts

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top