News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিয়ের প্রলোভন দেখিয়ে এক যুবতীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগে চাঞ্চল্য, ঘটনার তদন্তে মহিলা কমিশন
Image

বিয়ের প্রলোভন দেখিয়ে এক যুবতীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগে চাঞ্চল্য, ঘটনার তদন্তে মহিলা কমিশন

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২১ এপ্রিল: বিয়ের প্রলোভন দেখে এক মেয়েকে নিয়ে গিয়ে নির্যাতনের অভিযোগে রাজ্যজুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিয়ের প্রলোভন দিয়ে বিলোনীয়া থেকে এক মেয়েকে এনে নড়সিংগড়ের এক বাড়িতে ৫ দিন আটকে রাখা হয়। এই ৫দিন মেয়েটিকে বেঁধে রেখে জোরপূর্বক ড্রাগসের নেশা করানো হত বলে অভিযোগ। শনিবার রাতে মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার নিন্দা জানান রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা।

ঘটনার বিবরনে প্রকাশ, বিলোনিয়ার একটি মেয়ের সাথে সামাজিক মাধ্যম ফেইস বুকের মাধ্যমে পরিচয় হয় আগরতলার আড়ালিয়ার সৌরভ চক্রবর্তী নামের এক যুবকের। গত ৫দিন আগে সৌরভ পূজা দাস নামের একটি মেয়েকে নিয়ে বিলোনিয়ায় যায়। বিয়ের প্রলোভন দিয়ে সৌরভ ও পূজা মিলে বিলোনিয়া থেকে অন্য আরেক মেয়েকে আগরতলায় আনে। আগরতলা থেকে ওই যুবতীকে নড়সিংগড়ের পূজার বাড়িতে নিয়ে গিয়ে বেঁধে রাখা হয়। এই সময়
তাকে কোন খাবার দাবার দেওয়া হয়নি। অভিযোগ, যুবতীর শরীরে ড্রাগস ইনজেকড করা হয়। শনিবার রাতে কিছু যুবক মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। রবিবার হাসপাতালে অসুস্হ মেয়েটি এই কথা জানায়।

এদিকে ঘটনার খবর পেয়ে রবিবার সকালের জিবি হাসপাতালে ছুটে যান রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা। তিনি মেয়েটির সাথে কথা বলেন তার চিকিৎসা পরিষেবার খোঁজখবর নেন । পরে সাংবাদিকদের কাছে ঘটনার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তীব্র নিন্দা জানান। রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন জানান অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির  ব্যবস্থা গ্রহণ করা হবে।এদিকে ঘটনার তদন্ত শুরু করেছে এয়ারপোর্ট থানার পুলিশ এই ঘটনাকে কেন্দ্র করে নরসিংগড় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top