News Flash

  • Home
  • দিনের খবর
  • উত্তর প্রদেশের উন্নাওতে জমিতে ফসল তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু কৃষকের
Image

উত্তর প্রদেশের উন্নাওতে জমিতে ফসল তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু কৃষকের

উন্নাও, ২০ এপ্রিল (হি.স.) : উত্তর প্রদেশের উন্নাও শহরে জমিতে ফসল তুলতে গিয়ে কৃষকের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। বিদ্যুৎ বিভাগের গাফিলতির কারণে প্রতিদিনই ঘটছে এমন দুর্ঘটনা। গত এক সপ্তাহের পরিসংখ্যান দেখলে জানা যাবে যে হাই টেনশন লাইন থেকে স্ফুলিঙ্গ পড়ার কারণে শত শত একর গমের ফসল পুড়ে ছাই হয়ে গিয়েছে। এরমধ্যে শনিবার মাঠে গম কাটতে আসা এক কৃষক বিদ্যুতের তারে ছিটকে পড়ে মৃত্যু হয়। ঘটনার পর গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে রয়েছে। ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আশিওয়ান থানা এলাকার মুন্নুখেদা গ্রামের বাসিন্দা দিনেশ সিং (৬৫) মতলবপুর গ্রামের মাঠে গম কাটতে এসেছিলেন। আচমকাই বৈদ্যুতিত তার থেকে শক লাগে কৃষকের। ফতেপুর ৮৪ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। কৃষকের মৃত্যুর পর গ্রামবাসীর মধ্যে বিদ্যুৎ দফতরের আধিকারিকদের বিরুদ্ধে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

Releated Posts

সিদ্ধিবিনায়ক মন্দিরে আর্থিক অনিয়মের অভিযোগ ঘিরে একনাথ শিন্ডেকে তীব্র আক্রমণ বিরোধীদের

মুম্বই, ১১ জুলাই : মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে শনিবার তীব্র ভাষায় আক্রমণ করল বিরোধী শিবির, বিশেষ করে শিবসেনা…

ByBySandeep Biswas Jul 11, 2026

কৃষকদের ঐক্যের জয়, ঋণ মকুব প্রকল্পের শর্ত প্রত্যাহারে মহারাষ্ট্র সরকার: দাবি রোহিত পাওয়ারের

মুম্বই, ১১ জুলাই (আইএএনএস) : মহারাষ্ট্র সরকারের পুণ্যশ্লোক অহল্যাদেবী হোলকার ঋণ মকুব প্রকল্প-এর বিতর্কিত শর্ত প্রত্যাহারের সিদ্ধান্তকে কৃষকদের…

ByBySandeep Biswas Jul 11, 2026

দেরিতে বিয়ে হলে ধর্ষণের ঘটনা বাড়ে, মন্তব্য ঘিরে বিতর্ক; মৌলানা রশিদির পাশে এনসিপি-এসপি নেতা নাসিম সিদ্দিকি

মুম্বই, ১১ জুলাই (আইএএনএস) : অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মৌলানা সাজিদ রশিদির দেরিতে বিয়ে এবং ধর্ষণ প্রসঙ্গে…

ByBySandeep Biswas Jul 11, 2026

দাতিয়া উপনির্বাচনে প্রার্থী নিয়ে বিক্ষোভে উত্তাল বিজেপি, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ৮ পুলিশকর্মী

দাতিয়া (মধ্যপ্রদেশ), ১১ জুলাই (আইএএনএস): দাতিয়া বিধানসভা উপনির্বাচনে প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের বিক্ষোভ শনিবার ভোরে হিংসাত্মক…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top