News Flash

  • Home
  • দিনের খবর
  • নির্বাচন কমিশনের পরামর্শকেই মান্যতা, উত্তরবঙ্গ সফর বাতিল করলেন রাজ্যপাল
Image

নির্বাচন কমিশনের পরামর্শকেই মান্যতা, উত্তরবঙ্গ সফর বাতিল করলেন রাজ্যপাল

কলকাতা, ১৮ এপ্রিল (হি.স.): নির্বাচন কমিশনের পরামর্শকেই মান্যতা দিলেন রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস। উত্তরবঙ্গ সফর বাতিল করলেন রাজ্যপাল বোস। বৃহস্পতিবার তিনি জানিয়েছেন, ভোটের সময় তিনি মানুষের পাশে থাকতে চেয়েছিলেন। এ ব্যাপারে সংবিধানে কোনও বাধা না থাকলেও তাঁর সফর ঘিরে অযথা রাজনীতি হচ্ছে। রাজ্যপাল জানিয়েছেন, তিনি চান না তাঁর দফতরের মর্যাদা ক্ষুণ্ণ হোক।

উল্লেখ্য, নির্বাচন কমিশন রাজ্যপালকে কোচবিহার না যাওয়ার অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছে। কমিশনের বক্তব্য, প্রোটোকল অনুযায়ী রাজ্যপাল জেলা সফরে গেলে তাঁকে অভ্যর্থনা করে থাকেন জেলাশাসক ও প্রশাসনের পদাধিকারীরা। কিন্তু নির্বাচনের সময় ভোটের কাজে তারা ব্যস্ত থাকবেন। তাই রাজ্যপালকে কমিশন, এই সময় কোচবিহার সফর না করার পরামর্শ দিয়েছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে জানা যায়। এরপরই সফর বাতিলের সিদ্ধান্ত নিলেন রাজ্যপাল।

Releated Posts

গুজরাতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৭ তীর্থযাত্রীর মৃত্যু, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদীর

সুরেন্দ্রনগর/নয়াদিল্লি, ১৩ এপ্রিল(আইএএনএস): গুজরাতের সুরেন্দ্রনগর জেলা-তে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ জন তীর্থযাত্রীর মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন…

ByByNews Desk Apr 13, 2026

এটিএমে জমার টাকা নিয়ে উধাও দুই কর্মী, হায়দরাবাদে ১.২০ কোটি টাকার গরমিল

হায়দরাবাদ, ১২ এপ্রিল (আইএএনএস): এটিএমে জমা দেওয়ার জন্য রাখা প্রায় ১.২০ কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছেন এক…

ByByNews Desk Apr 12, 2026

বিশেষ সংসদ অধিবেশন ঘিরে বিজেপির তিন লাইনের হুইপ জারি

নয়াদিল্লি, ১২ এপ্রিল (আইএএনএস): ১৬ এপ্রিল থেকে শুরু হতে চলা তিন দিনের বিশেষ সংসদ অধিবেশনকে সামনে রেখে ভারতীয়…

ByByNews Desk Apr 12, 2026

জ্যোতিবা ফুলেকে শ্রদ্ধা মায়াবতীর, সামাজিক সংস্কার ও শিক্ষায় তাঁর অবদান স্মরণ

নয়াদিল্লি, ১১ এপ্রিল (আইএএনএস): মহাত্মা জ্যোতিবা ফুলের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী। তিনি…

ByByNews Desk Apr 11, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top