News Flash

Image

রাঁচিতে সড়ক দুর্ঘটনায় মৃত ৩

রাঁচি, ১৫ এপ্রিল (হি.স.) : ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে একটি সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে কিছু ভক্ত গাড়িতে করে ভগবান ভাস্করকে অর্ঘ্য নিবেদন করতে যাচ্ছিলেন। আচমকাই গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে বালি বোঝাই ট্রাক্টরকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। অনেকেই আহত হয়েছেন। রাতু থানার পুলিশ শশিভূষণ চৌধুরী ঘটনাটি জানিয়েছেন।

এদিন সকালে রাঁচির রাতু থানা এলাকার কাঠিটান্ডের শিব মন্দিরের কাছে একটি যাত্রীবোঝাই গাড়ি বালি বোঝাই ট্রাক্টরকে ধাক্কা দিলে ৩ জনের মৃত্যু হয়। অনেকেই আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে।

Releated Posts

জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি উদয়নিধি স্টালিন, উষ্ণ অভ্যর্থনা ডিএমকে কর্মীদের

চেন্নাই, ৪ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ুর বিরোধী দলনেতা উদয়নিধি স্টালিনকে মঙ্গলবার একটি মামলায় জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি দেয়…

ByBySandeep Biswas Aug 4, 2026

জয়পুরে বিক্ষোভে অংশ নেওয়া করণী সেনার সদস্যের মৃত্যু, পুলিশি লাঠিচার্জের অভিযোগে কড়া পদক্ষেপের দাবি

জয়পুর, ৪ আগস্ট (আইএএনএস): ইউজিসির নতুন বিধির প্রতিবাদে জয়পুরে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শ্রী রাজপুত করণী সেনার…

ByByNews Desk Aug 4, 2026

২০১৯ সাল থেকে ৩৬ দেশ থেকে ২৭৪ পলাতক অভিযুক্তকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): ২০১৯ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত বিশ্বের ৩৬টি দেশ থেকে মোট ২৭৪ জন…

ByByNews Desk Aug 4, 2026

ভবানীপুরের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি ছয় সপ্তাহ পিছোল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ৪ আগস্ট (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা নির্বাচনী…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top