News Flash

  • Home
  • দেশ
  • ময়ূরের জন্য কাঁদছে মধ্যপ্রদেশের রেওয়া, ৬ বছরের শিশুকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা অব্যাহত
Image

ময়ূরের জন্য কাঁদছে মধ্যপ্রদেশের রেওয়া, ৬ বছরের শিশুকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা অব্যাহত

রেওয়া, ১৩ এপ্রিল (হি.স.): বছর ৬-এর শিশু ময়ূরকে এখনও উদ্ধার করা সম্ভব হল না, ছোট্ট শিশুকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা এখনও চলছে। শুক্রবার বিকেলে খোলামুখ বোরওয়েলে পড়ে যায় ৬ বছরের শিশু ময়ূর। রেওয়ার অতিরিক্ত পুলিশ সুপার অনিল সোনকার বলেছেন, “শিশুটির নাম ময়ূর। বন্ধুদের সঙ্গে জমিতে খেলা করছিল, সেই সময় বোরওয়েলে পড়ে যায় সে। অন্যরা তাঁকে সাহায্য করার চেষ্টা করেছিল এবং যখন তাঁরা পারেনি, তখনই ময়ূরের বাবা-মাকে জানায়, তাঁরা পুলিশ ও প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন স্টেশন ইনচার্জ ও এসডিএম।”

অতিরিক্ত পুলিশ সুপার অনিল সোনকার আরও জানিয়েছেন, “ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে সাড়ে ৩টে নাগাদ। সকল ঊর্ধ্বতন আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এবং উদ্ধার কাজ চলছে। দু”টি জেসিবি, ক্যামেরাম্যানের একটি টিম এবং একটি এসডিআরএফ টিম উদ্ধারকাজ চালাচ্ছে।”

Releated Posts

নিট-ইউজি পুনঃপরীক্ষা: ২১ জুনের পরীক্ষাকে ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, স্বচ্ছ ও ত্রুটিমুক্ত আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য নিট-ইউজি পুনঃপরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও ত্রুটিমুক্তভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি পর্যালোচনা…

ByByNews Desk Jun 18, 2026

ভারতের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাত এখন ইলেকট্রনিক্স: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের ইলেকট্রনিক্স উৎপাদন শিল্প এখন দেশের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাতে পরিণত হয়েছে বলে…

ByByNews Desk Jun 18, 2026

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেই সঙ্গে সঙ্গে জ্বালানির দাম কমবে না: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও তার প্রভাব সঙ্গে সঙ্গে ভারতের পেট্রোল ও ডিজেলের…

ByByNews Desk Jun 18, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ খারিজ করল কলকাতা পুলিশ

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে প্রত্যাহার করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের দুই…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top