News Flash

  • Home
  • দিনের খবর
  • বিহারের সমস্ত লোকসভা আসনে জয় নিয়ে আত্মবিশ্বাসী গিরিরাজ, বিঁধলেন বিরোধীদের
Image

বিহারের সমস্ত লোকসভা আসনে জয় নিয়ে আত্মবিশ্বাসী গিরিরাজ, বিঁধলেন বিরোধীদের

বেগুসরাই, ১৩ এপ্রিল (হি.স.): বিহারের সবকটি সংসদীয় আসনে জয়ী হবে এনডিএ, জোর দিয়ে বলেলন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং। শনিবার সকালে গিরিরাজ সিং বলেছেন, “বিহারের ৪০টি লোকসভা আসনে আমরা জিতব, এ বিষয়ে আমি ২০০ শতাংশ আশাবাদী।”

পাশাপাশি বিরোধীদের আইএনডিআই জোটের তীব্র সমালোচনা করেছেন গিরিরাজ সিং। তিনি বলেছেন, “এই টুকড়ে টুকড়ে, তোষণ ও মুঘল মানসিকতার গ্যাং কখনই বিহার ও দেশের কল্যাণ করতে পারে না। রাজ্যের ৪০-এর ৪০টি আসনই হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে।”

ভারত ধর্মনিরপেক্ষ দেশ এই দাবি করে গিরিরাজ সিং বলেছেন, “এই নবরাত্রিতে যারা দেখায় আমি মাছ খাচ্ছি, দেশে মুঘল সংস্কৃতির মানুষ, তাঁরা তোষণের রাজনীতি করেন এবং নিজেদের ধর্মনিরপেক্ষ দাবি করেন, আমি বলতে চাই দেশ সর্বদা ধর্মনিরপেক্ষ ছিল।

Releated Posts

সিইসি-বিরোধী আন্দোলনে ‘সিজেপি’র সঙ্গে সমন্বয়ের উদ্যোগ, নতুন মাত্রা বিরোধী শিবিরে

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীদের আন্দোলন নতুন মাত্রা পেতে চলেছে। সংসদে অভিশংসন…

ByByNews Desk Oct 3, 2026

২০২১-এর নন্দীগ্রাম প্রচারে মমতার পায়ে কোনও ফ্র্যাকচার হয়নি: শুভেন্দু অধিকারী

কলকাতা, ৩ অক্টোবর (আইএএনএস): ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে তাঁর পায়ে চোট লাগার পর ফ্র্যাকচার হয়েছিল বলে…

ByByNews Desk Oct 3, 2026

বাড়িতে আগুন, গুরুতর দগ্ধ বাংলার বিধায়ক বায়রন বিশ্বাস

কলকাতা, ৩ অক্টোবর (আইএএনএস): মুর্শিদাবাদের ধুলিয়ানে নিজের বাড়িতে আগুন লেগে গুরুতর দগ্ধ হলেন পশ্চিমবঙ্গের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের বিধায়ক…

ByByNews Desk Oct 3, 2026

সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভ: দিল্লিতে তিনটি এফআইআর

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top