News Flash

  • Home
  • দিনের খবর
  • টাকা সরাতেই আলমগিরের অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল”, আদালতে ইডি
Image

টাকা সরাতেই আলমগিরের অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল”, আদালতে ইডি

কলকাতা, ১২ এপ্রিল (হি.স.) : শাহজাহানের সংস্থা এসকে সাবিনা ফিশারিজ থেকে দু’কোটি এক লক্ষ টাকা পেয়েছিলেন তাঁর ভাই আলমগির। মাছ সরবরাহের নামে আলমগিরকে ওই টাকা দেওয়া হলেও বাস্তবে কোনও মাছ সরবরাহ করা হয়নি।

আদালতে শুক্রবার এমনটাই দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তাদের আরও দাবি, আসলে জমি দখলের টাকা পাচার করতেই আলমগিরের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল। শাহজাহানের দুই ‘শাগরেদ’ শিবু এবং দিদারকেও দেওয়া হয়েছে টাকা। ২২ এপ্রিল পর্যন্ত তিন জনকে ইডি হেফাজতে পাঠিয়েছে আদালত।

শুক্রবার ইডি বিশেষ আদালতে শাহজাহানের ভাই আলমগির এবং দুই শাগরেদ শিবু, দিদারকে হাজির করানো হয়। ইডির তরফে জানানো হয়, শাহজাহানের জমি, ভেড়ি দখলের তদন্তে নেমে নানা তথ্য উঠে এসেছে।

ইডি দাবি করে, এসকে সাবিনা ফিশারিজ থেকে দিদার পেয়েছেন সাত কোটি, ৭৪ লক্ষ টাকা ৫৭ হাজার টাকা। এর মধ্যে দু’কোটির উপর টাকা নগদ তুলে নিয়েছেন তিনি। শিবপ্রসাদ হাজরা পেয়েছেন ৫০ লক্ষ টাকা। তবে ওঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিভিন্ন সময় বিপুল পরিমাণ টাকা জমা দেওয়া হয়েছে। ইডি জানিয়েছে, বিভিন্ন জনের বয়ান থেকে জানা গিয়েছে, এই টাকার একটা অংশ অভিযুক্তেরা পেয়েছিলেন।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top