নয়াদিল্লি, ১১ এপ্রিল (হি.স.) : ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এক্স-এ লিখেছেন, ‘ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানাই সকলকে। সহানুভূতি, একতা এবং শান্তির বার্তা রইল ঈদের এই পবিত্র মরশুমে। সকলে যেন সুখে, শান্তি, সুস্থভাবে জীবনযাপন করতে পারেন। ঈদ মুবারক।’
অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে ভারতের আকাশে দেখা দেয় ঈদের পবিত্র চাঁদের। বুধবার সন্ধ্যায় ভারতের প্রায় সমস্ত অংশের আকাশেই দেখা গিয়েছে চাঁদের। বৃহস্পতিবার পালিত হচ্ছে খুশির ঈদ। চলতি বছর ১২ মার্চ থেকে শুরু হয়েছিল রমজান মাস। মোট ৩০ দিন ধরে পালিত হয় রোজা। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে রোজা পালন করেন মুসলিম সম্প্রদায়ের মানুষরা। বুধবার ছিল ভারতে রোজা পালনের অন্তিম দিন।

