কাশ্মীরে ফের এনকাউন্টার, এবার পুলওয়ামতে নিকেশ এক সন্ত্রাসবাদী

শ্রীনগর, ১১ এপ্রিল (হি.স.): কাশ্মীরে ফের এনকাউন্টার, আর সেই এনকাউন্টারে সাফল্য পেল সুরক্ষা বাহিনী। বৃহস্পতিবার ভোররাতে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় এনকাউন্টারে নিহত হয়েছে অজ্ঞাত পরিচয় এক সন্ত্রাসবাদী। পুলওয়ামা জেলার ফ্রাসিপোরা এলাকায় এই গুলির লড়াই চলে।

এক পুলিশ কর্তা জানিয়েছেন, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায়, পুলওয়ামা জেলার ফ্রাসিপোরা এলাকায় লুকিয়ে রয়েছে এক সন্ত্রাসবাদী। সেই খবর পাওয়ার পর বৃহস্পতিবার ভোররাত থেকেই ওই এলাকায় অভিযান চালায় সুরক্ষা বাহিনী। অভিযান চলাকালীন ওই জঙ্গি লুকিয়ে গুলি চালায়, এরপরই সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে নিহত হয়েছে ওই সন্ত্রাসবাদী।