News Flash

  • Home
  • দিনের খবর
  • ঈদে পশ্চিমবঙ্গের সর্বত্রই বৃষ্টির পূর্বাভাস, স্বস্তির দিন ফের শেষ হতে চলেছে
Image

ঈদে পশ্চিমবঙ্গের সর্বত্রই বৃষ্টির পূর্বাভাস, স্বস্তির দিন ফের শেষ হতে চলেছে

কলকাতা, ১০ এপ্রিল (হি.স.): গরমের দহনজ্বালা আপাতত নেই, বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। তবে, এই স্বস্তির আবহাওয়া আর বেশি সময় স্থায়ী থাকবে না। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও, তার পর থেকে ধীরে ধীরে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। বুধবারই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।

বৃহস্পতিবার আবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। অর্থাৎ, ঈদের দিন (কোথাও কোথাও বুধবারই খুশির ঈদ পালিত হয়েছে) বৃষ্টিতে ভিজতে পারে গোটা রাজ্যই। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ওডিশা থেকে তামিলনাড়ু পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, যা ছত্তিশগড়ের বিদর্ভ এবং কর্নাটকের উপর দিয়ে গিয়েছে। অসম এবং রাজস্থানের উপরে একটি ঘূর্ণাবর্তও রয়েছে। এই দুয়ের জেরেই এই বর্ষণ। তবে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটের উপর শুকনো থাকবে বলে জানানো হয়েছে।

Releated Posts

মাদক পাচার রোধে সহযোগিতা জোরদারে ‘গুয়াহাটি ঘোষণা’ গ্রহণ ব্রিকসের, রিয়েল-টাইম গোয়েন্দা তথ্য আদান-প্রদানে জোর

গুয়াহাটি, ৭ জুলাই (আইএএনএস): অবৈধ মাদক পাচার এবং আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ মোকাবিলায় সহযোগিতা আরও শক্তিশালী করতে মঙ্গলবার ‘গুয়াহাটি…

ByBySandeep Biswas Jul 7, 2026

অযোধ্যায় দাসত্বের প্রতীক নয়, আজ বিশ্বের সর্ববৃহৎ রামমন্দির দাঁড়িয়ে: প্রতাপগড়ে মুখ্যমন্ত্রী যোগী

লখনউ, ৭ জুলাই (আইএএনএস): অযোধ্যার রামমন্দিরে অর্থ তছরুপের অভিযোগ নিয়ে রাজনৈতিক তরজার আবহে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মঙ্গলবার…

ByByNews Desk Jul 7, 2026

ভয়েস স্যাম্পল দিতে অনীহা কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন কলকাতা হাই কোর্টের, জরুরি শুনানির আর্জি খারিজ

কলকাতা, ৭ জুলাই (আইএএনএস): ঘৃণাত্মক ভাষণ সংক্রান্ত মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক…

ByByNews Desk Jul 7, 2026

মহারাষ্ট্রে টানা ভারী বৃষ্টি, পালঘরে ২০৩.৩ মিমি বৃষ্টিপাত; একাধিক নদী বিপদসীমার উপরে

মুম্বই, ৭ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রের একাধিক জেলায় প্রবল বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়েছে। জলাবদ্ধতা, নদীর জলস্তর…

ByByNews Desk Jul 7, 2026
Scroll to Top